সালতানাত এ উগান্ডা
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকটা নিয়ে শাসক দলের
অস্বস্তি আর যায়না;
লোকটা এমন যেদিক তাকায়
ঐ এক লোকের আয়না।
লোকটা মিশে ভোরের রাঙায়
লোকটা মিশে সাঁঝে;
লোকটা মিশে ধানের শীষে
লোকটা ধুলোর মাঝে।
লোকটা মানে রঙীন খা'বের
নতুন হাওয়ার ফাগুন;
লোকটা মানে আশার আলো
লোকটা দ্রোহের আগুন।
লোকটা মানে অথৈ ইলিশ
গোলায় ভরা ধান;
লোকটা মানে হাল ছেড়োনা
একলা হাঁটার গান।
লোকটা তো নেই নামটা আছে
নামেই সেকি গুণ;
'ঘাম ঝরেছে' 'প্যান্ট ভিজেছে'
মসনদও খায় ঘুণ!
শাসক বোঝেন গুণের কদর
বোঝেন নামের ওজন;
বোঝেন ঠিকই হয়না পাওয়া
চাপিয়ে জোরের ভজন।
শাসক আবার খুব খেলোয়ার
ফাঁকা মাঠের জোরজবর;
ঐ নামে আর যায় কি টেকা
এই কে আছিস 'খোড় কবর'।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন