আকাশ চুরি!!
০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গৃহে শোকের মাতম
প্রান্তর এ কারবালা;
জি-বাংলা নেই জলসাও নেই
অসহ্য তার জ্বালা!
গিন্নী তো প্রায় শয্যাশায়ী
বুয়াও মরে আধা;
পারবে তো আজ কৃষ্ণকলি
দ্বন্দ্ব-দ্বিধার ধাঁধাঁ!
মিঠাই কি সেই আগের মতন
অতীত ভেবে কাঁদে?
জুন গুহ আর ফেললো নাকি
শ্রীময়ীকে ফাঁদে?
হয়নি দেখা 'ক্রোড়পতি'
জিতলো কে আর কত?
দাদাগিরির নয়া সিজন
জমলো আগের মতো?
নতুন নতুন ঝগড়াঝাটির
শিক্ষা গেলো থেমে;
কার বা পতি আটকে গেছে
কার ননদের প্রেমে?
গিট্টুও নেই গ্যাঞ্জামও নেই
কেমন বেঁচে থাকা?
আমার গৃহে দুখের শোকে
থামলো সুখের চাকা।
অদ্ভুতুরে আজগুবে সে
ক্লীন ফিডেরই প্যাঁচে;
আমার গৃহের আকাশ উধাও
বৃথাই আছি বেঁচে!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন