সেহরি, ইফতার কিংবা অন্য কোন ইসলামি ইভেন্টের জন্য এসএমএস এলার্ট পেতে আমরা টাকা খরচ করে এসএমএস এলার্ট চালু করি। তবে আপনি ইচ্ছা করলেই এসএমএস এলার্ট ফ্রী পেতে পারেন। জিমেইল ব্যবহারকারীরা এ এলার্টটি চালু করে নিতে পারেন আপনার মোবাইলে এবং পেতে পারেন ফ্রী এসএমএস এলার্ট। চলুন দেখি এটা কি ভাবে করা যায়।
এ সুবিধা পেতে প্রথমে গুগল ক্যালেন্ডারে যেতে হবে। এরপর জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। যদি জিমেইলে অ্যাকাউন্ট না থাকে, তাহলে নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এর পর লগ-ইন করে ওয়েবসাইটের ওপরে ডান দিকে ‘Setting’ আইকনে ক্লিক করে ওপরে বাম পাশের Mobile set-up- ক্লিক করতে হবে। এরপর Country সিলেক্ট করে ফোন নাম্বার বক্সে আপনার মোবাইল নম্বরটি টাইপ করতে হবে।
মনে করে মোবাইল নাম্বার এর আগে +88 বসিয়ে দিবেন । এরপর Send Verification Code -এ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি পেজে টাইপ করে Finish set up-এ ক্লিক করে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে সেভ(Save) করতে হবে ।
সেটিংস সেভ করে ক্যালেন্ডার ওপেন করতে হবে। চিত্রের মতো করে Other Calender থেকে Add By URL এ ক্লিক করতে হবে । এরপর Add By URL ঘরে লিংকটি বসিয়ে দিতে হবে । এরপর Ramadan নামে একটি ক্যালেন্ডার যোগ হবে । Ramadan ক্যালেন্ডারের Down arrow তে ক্লিক করে Reminders & Notification সিলেক্ট করুন । এখানে আপনার সুবিধা মত এসএমএস সময় বসিয়ে দিন । রোজা ও ইফতারের সময়সূচি (ঢাকার সময় অনুযায়ী) যুক্ত একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। এরপর ইফতার ও সেহরির সময় আপনি মোবাইল ফোনে এসএমএস অ্যালার্ট পাবেন।
আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন আমাদের ব্লগ এ
আলোচিত ব্লগ
মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।