টানা ৯৯ দিন Facebookকরা যাবে না। হবে! এই ৯৯ দিনে এক মুহূর্তের জন্যও লগইন করা যাবে না ফেসবুকে। এটা একটা চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ বাস্তবায়নে ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ স্লোগানে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিটি চালু করেছে নেদারল্যান্ডসের লাইডেনের জাস্ট নামের একটি ক্রিয়েটিভ অ্যাজেন্সি। পিসি ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী যে কোনো ফেসবুক ব্যবহারকারী চাইলে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। ফেসবুকবিহীন ৯৯ দিনের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা যাবে http://99daysoffreedom.com এই ওয়েবসাইটটির মাধ্যমে। অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে বিতর্কিত মুড পরীক্ষার কারণে সাম্প্রতিক সময়ে ফেসবুক বেশ সমালোচনার মধ্যে রয়েছে। ব্যবহারকারীদের না জানিয়ে তাদের তথ্য নিয়ে ফেসবুকের আবেগ নিয়ন্ত্রণ-সংক্রান্ত গবেষণার জন্য ক্ষুদ্ধ অনেকেই। ফলে ফেসবুককে নিয়েও পরীক্ষার জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি হাতে নিয়েছে জাস্ট। জাস্টের ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ নামের পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক ছাড়া মানুষ সুখী হতে পারে কি না, তা পরীক্ষা করে দেখা। জাস্ট কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণায় অংশ নিলে ফেসবুক ব্যবহারকারী ৯৯ দিনে গড়ে ২৮ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের ইতিবাচক ব্যক্তিগত অভিজ্ঞতা হবে। এছাড়া ৯৯ দিন পর এই গবেষণার ফলও জানা যাবে। অনেকেই বলে থাকেন, ফেসবুক ছাড়া কোনো ব্যাপার না। আসলেই সেটা কতখানি সত্যি, সেটাও এই গবেষণায় অংশ নিলে জানা যাবে।
আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন আমাদের ব্লগ এ
বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক ৯৯ দিনের জন্য !!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।