somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান বিশ্বের Fastest Production Car : BUGATTI VEYRON Super Sports

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব বেশি দিন আগের কথা নয় যখন বুগাট্টি ভেরন তাবৎ দুনিয়ার fastest production car এর খেতাব জিতে automobile industry তে হুলুস্থুল ফেলে দিয়েছিল।
মানুষের বহু আরাধ্য ৪০০ কি,মি,/ঘন্টার speed barrier পেছনে ফেলে ৪০৮ কি,মি,/ঘন্টা গতির প্রথম car এটিই।



সমসাময়িক কালে ভেরনের অবিশ্বাস্য গতি আর বিভিন্ন ফিচার সাথে টেক্কা দেয়ার মত দ্বিতীয় কিছুর কথা কেউ ভেবেই উঠতে পারে নি। কিন্তু প্রযুক্তির অবিশ্বাস্য গতি এই অর্জনকেও ইতিহাস বানিয়ে দিতে বেশি দিন দেরি করেনি

ভেরনের অভিষেক হওয়ার সাথে সাথেই প্রতিযোগিতায় নামে নামী দামী সব aotomobile company গুলো। সর্বপ্রথম বুগাট্টি ভেরনের অবিশ্বাস্য গতিকে হার মানায় আমেরিকান Shelby Ultimate Arrow। ৪১২ কি,মি,/ঘন্টা গতি নিয়ে গিনেজ বুক অফ রেকর্ডে নাম ওঠায় গাড়িটি।


জার্মান ইঞ্জিনিয়াররাও বসে ছিল না। automobile এর ঊর্বর ভূমি জার্মানিতেই গোপনে তৈরি হয়ে যায় বুগাট্টির নতুন সংস্করন, বুগাট্টি সুপার স্পোর্টস। তৈরির উদ্দেশ্য ছিল একটাই, fastest production car এর পূর্ববর্তী সব রেকর্ড ভেঙ্গে ফেলা।




গতিবেগ ০ থেকে ১৬০ কি,মি/ঘন্টা তুলতে গাড়িটি সময় নেয় অবিশ্বাস্য ৪.৫ সেকেন্ড।
সর্বোচ্চ গতিবেগ আরো অবিশ্বাস্য ৪৩২ কি,মি/ঘন্টা।
অকল্পনীয় ১২০০ H.P. (হর্স পাওয়ার) (পূর্ববর্তী ভেরনের ছিল ১০০১ H.P.)
জ্বালানী শোষন হার ১.৫ গ্যালন/মিনিট।
ভেতর ও বাইরের কোন অংশেই সৌন্দর্যের কমতি নেই।




পূর্ববর্তী এডিশনের সাথে এর তুলনা দেখে নেয়া যাক :

Bugatti Veyron Super Sports:
সর্বোচ্চ গতিবেগ (ঘন্টা): ৪৩২ কি,মি/২৬৭ মাইল
মূল্য : ১.৬ মিলিয়ন US$
০-৬০ মাইল : ২.৫ সেকেন্ড
হর্স পাওয়ার: ১২০০

Bugatti Veyron:
সর্বোচ্চ গতিবেগ (ঘন্টা): ৪০৮ কি,মি/২৬৭ মাইল
মূল্য : ১ মিলিয়ন US$
০-৬০ মাইল : ২.৫ সেকেন্ড
হর্স পাওয়ার: ১০০১


অতিরিক্ত এই ২০০ H.P. যোগ করার কারন ছিল একটাই, বাতাসের বাধা অতিক্রম করা। ৪০০ কি,মি, গতিতে চলা গাড়িটিকে যে পরিমান বাতাসের বাধা পেরোতে হয় তাকে তুলনা করলে fruit cake এর ভেতর দিয়ে চলার সমতুল্য বলা যায়। সে জন্য সুপার স্পোর্টসকে super slippery করে তৈরী করা হয়েছে।

গাড়িটির সর্বোচ্চ গতি পরীক্ষা করার মত সুবিধা পৃথিবীর খুব কম test track এরই আছে। এর সর্বোচ্চ গতি নির্ধারন পরীক্ষা চালানো হয় Cold War এর সময়ে তৈরী জার্মানির “volkswagon TOP SECRET test track” এ। ৫০ কি,মি বৃত্তাকার ট্র্যাকটিতে রয়েছে ৯ কি,মি, aero straight রাস্তা।







এই অকল্পনীয় গতিতে গাড়িটির ভারসাম্য ঠিক রাখতে তৈরী করা হয়েছে বিশেষ প্রযুক্তির টায়ার। ৪০০ কি,মি, গতিতে ২০,০০০ পাউন্ডের এক সেট টায়ারের স্থায়িত্ব মাত্র ১৭ মিনিট।


স্বাভাবিকভাবেই বুগাট্টির test driver পৃথিবীর মাটির উপর চলা দ্রুততম মানব।

মাটির উপর ৪৩১ কি,মি বেগে চলমান কোন বস্তুর ভেতর নিজেকে কল্পনা করেছেন কখনো?


(এটিই আমার প্রথম পোস্ট। আশা করি যতখানি excitement নিয়ে লিখেছি পাঠকরাও ততখানিই পাবেন)

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×