ঘন্টায় হাজার মাইল ছোটার পরিকল্পনা ব্রিটিশ গাড়ির। কোন চার চাকার গাড়ি পৃথিবীর ওপর এতজোরে এর আগে কোনদিন ছোটেনি৷আর এই অবিশ্বাস্য প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর রিচার্ড নোবেল। তার ভাষায়,
"We are pushing the limits and inspiring our young engineers and scientists with our incredible car capable of 1,000mph"
পরিকল্পনা অনুযায়ী ফর্মুলা ওয়ানের একটি রেসিং গাড়ির শরীরে জুড়ে দেওয়া হবে রকেট প্রযুক্তি, এবং একটি ফাইটার জেট বা জঙ্গি বিমানের এঞ্জিন৷ তারপর সেই গাড়ি ছুটতে পারবে ঘন্টায় হাজার মাইল বা ১৬০০ কিলোমিটার গতিতে৷ যা গাড়ির গতির ইতিহাসে তৈরি করবে এক নতুন মাইলস্টোন৷
নতুন এই মাইলস্টোনের জন্য পরীক্ষার জায়গা বাছা নিয়েও চলছে বহুতর আলোচনা৷ কোথায় হতে পারে এই বিশ্বের দ্রুততম গাড়ির প্রথম ঐতিহাসিক দৌড়? শোনা যাচ্ছে, বেশ কয়েকটি জায়গার নাম৷ দ্রুত গতির রেকর্ড অতীতে হয়েছে এমন কিছু জায়গার নাম উঠে এসেছে তালিকার প্রথম সারিতে৷ যেমন ওয়েস্ট ওয়েলস-এর পেনডিন জায়গাটির নাম৷ ১৯২০'র দশকে এই পেনডিনে বহুবার গাড়ির নতুন গতিবেগের সফল পরীক্ষা হয়েছিল৷ এছাড়াও শোনা যাচ্ছে পূর্ব ইংল্যন্ডের শ্যুবার্নিসের নামও৷ যেখানে সেনাবাহিনীর একটি নিজস্ব গতিবেগ পরীক্ষার কেন্দ্র রয়েছে এবং যেখানে তীব্র গতির এসএসসি গাড়ির নতুন সব মডেলের সফল পরীক্ষাও হয়ে গেছে বেশ কয়েকবার৷
ছাত্রদের এই প্রজেক্টে যুক্ত করতে কিছু কিছু সমস্যার সমাধান চাওয়া হয়েছে খোদ ব্লাডহাউন্ড টিম থেকেই।দেখতে পারেন এই লিংকটি
ব্লাডহাউন্ড প্রজেক্ট
মূল কাঠামোর ৯০% ইতিমধ্যে তৈরী হয়ে গেছে।সব কিছু ঠিক থাকলে ২০১২ সালেই এর যাত্রা শুরু হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

