সবার স্বপ্ন থাকে। জীবনে কাউকো নিবির পাবে পাওয়ার। তার সাথে কিছু মধুময় স্মৃতিরক্ষন সৃষ্টি করা।কিছু একান্ত সময় এক সাথে বসে জোসনা দেখা, অথবা কোন সমুদ্র তীরে বসে সাগরের গর্জন শোনা, অথবা অরণ্যে ঘুরে বেড়ানো। তেমন কিছুই হয়নি জীবনে। তবুও আশা ছাড়ি না, তবুও বুক ভাঙ্গিনা কোন দীর্ঘস্বাশ ফেলে। অপেক্ষায় থাকি তুমি আসবে। একদিন তুমি এসে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে আমার কপালে ছোয়াবে। আর আমি তোমার দিকে চেয়ে থাকবো অপলক। তুমি এখন কোথায়? তুমি বসে আছ? তুমি কি আমার কথা ভাবছো? তুমি কি শাড়ি পড়া? কি রংয়ের শাড়ি? নীল নাকি অন্যকোন রংয়ের। আচ্ছা তোমার এখন কি করতে ইচ্ছে করছে? আচ্ছা তুমি এখন কি ভাবছো? তোমার সাথে যদি কোন দিন দেখা হয়ে যায় কোথাও। তাহলে তোমাকে আমি প্রথম দেখে কি বলব? এত দিন কোথায় ছিলে বনলতা সেন। নাকি তুমি কেমন আছ। তোমার হৃদয়ে কি আমার জন্য একটু জায়গা হবে যেখানে আমি আমার হৃদয় গোজার একটু ঠাই পাব। আমার খুব বেশী জায়গার প্রয়োজন নেই। কারন আমি খুব বড় হৃদয়ের মানুষ নই। তোমার হৃদয়ে জায়গা দিলে সেখানে থেকে আমি আমার হৃদয়টাকে তোমার সংস্পর্শে রেখে তোমার পছন্দসই করতে চাই। এটা অবশ্য আমার চাওয়া। একতরফা চাওয়া। তোমার কাছে এর বেশি কিছুই চাওয়া নেই আমার। তুমি একটু ভালবাসবে, একটু সোহাগ করবে। এইতো এর বেশি কিছুই না। তুমি অভিমান করলে আমি তোমার মান ভাঙ্গাবো। তোমাকে আমি ভালবাসতে চাই উজার করে। তোমাকে ভালবাসতে চাই ভালবাসবো বলে। আচ্ছা তুমি বৃষ্টি বেশী ভালবাস না রৌদ্দুর। তোমার পছন্দের রং কি? তুমি কি গান শোন? কার গান বেশি শোন? তোমার প্রিয় বই কোনটি। তোমার কাছে আমার শত না হাজার প্রশ্ন। আমারা কিন্তু একটা দিবস রাখবো। দিবসের নাম হবে প্রশ্ন দিবস। সেদিন আমরা শুধু প্রশ্ন করবো আর উত্তর শুনবো। তোমার ব্যপারে আমার যে আরো আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে। সারাবেলা তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। তোমাকে ভালবাসতে ইচ্ছে করে। তোমাকে দেখতে ইচ্ছে করে। আজ তবে উঠি। এখন অনেক কাজ আছে হাতে । নিউজ বানাতে হবে। তুমি রাগকরো না আবার কথা হবে প্রিয়তমা।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।