বোমা হামলা ও একটি নির্বিকার জাতির গল্প
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আফ্রিকার সিংহ দেখেছেন কখনো?
সারাদিন শুয়েবসেই কাটায় তারা। দিব্যি আরাম আয়েসের জীবন। খিদে পেলে একটু ছোটাছুটি করলেই মেলে ইম্পালা কিংবা গেজেল হরিণের সুস্বাদু আহার। মাঝেমধ্যে জেব্রার ডোরাকাটা নাশতাও মন্দ নয়। তবে আমার এ গল্পের নায়ক কিন্তু এই সিংহের দল নয়, বরং ওই তৃণভোজি গেজেলদের নিয়েই আমার আখ্যান।
ওরিক্স গেজেল বা জেমসবক -যে নামেই ডাকুন, আফ্রিকার কালাহারিতে এই হরিনের সংখ্যাই বেশি। মরুময় সমভূমিতে লাখো সঙ্গী নিয়ে ঘুরে বেড়ায় তারা। একে অপরের গায়ে গা লাগিয়ে। ঠিক ঢাকার ফুটপাতগুলোয় চলতে যেমন হাঁটি আমরা। হাজার মাইল দূরের ওইসব হরিণ সূর্য পূব আকাশে উঠতেই শুরু করে খাবারের সন্ধান, ঠিক যে আশায় সাত সকালে লোকাল বাসে অফিস যাই আমরা। সিংহ দেখলে সতর্ক হয়ে ওঠে গেজেলের দল। আমরাও সতর্ক থাকি প্রতিদিনকার ঝুটঝামেলা থেকে। তবু আক্রমণ এড়ানো যায় না। ক্ষুধার্ত সিংহ মাঝেমধ্যে তেড়ে আসে, দু'একজন সঙ্গীর প্রাণ যায় এই আর কি! আমাদেরও তাই, প্রতিদিন খবরের কাগজে কত মৃত্যুর কথা পড়ি। কই? কোনও ভাবান্তর তো হয় না। ঠিক বোধহীন জেমসবকের মতোই নির্বিকার আমরা। কাল মতিঝিলে সাংসদ ফজলে নূর তাপসের গাড়িতে বোমা পড়লো, আমি নির্বিকার। আমার কি? আমি তো ঠিকই আছি, না? সিংহে এসে দু'একজনের প্রাণ নিলে নিক, আমরা ঠিকই কাল ভোরে উঠে ঘাসের খোঁজে যাবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন