somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক : অভাজনের দিনলিপি ২

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভাজন এক সাধারণ যুবক। অচেনা এ যুবকের কুড়িয়ে পাওয়া ডাইরি থেকে এ ধারাবাহিকের উত্পত্তি
........ রবিবার
কয়েকটি ঘটনা ঘটলো আজ। কিছু ভালো, কিছু মন্দ। ভালোর মধ্যে প্রথমটা হচ্ছে, আজ ছিলো হরতাল। বৃহস্পতিবার বিএনপির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আজকের হরতাল। আমার অরাজনৈতিক জীবনে এটা সুখবর, কারণ আজ রাস্তাগুলো ছিলো ফাঁকা। সকালে ঘুম ভেঙেছিলো দেরিতে। দুপুর নাগাদ বাইরে বেরিয়ে দেখলাম দারুন ছিমছাম ঢাকা। বাস আর প্রাইভেট কার একেবারেই নেই। সব রাস্তায় রিকশা চলছে পুরোদমে। বেশ একটা পরিবেশবাদী আবহাওয়া ছিলো। টাকা ছিলো না, তাই দুপুর-রোদে রিকশা-ভ্রমণের শখ বাদ দিয়ে ধানমণ্ডি লেকের পাড়ে বসে থাকলাম অনেক্ষণ। দুপুরের পর আরিফ ভাইয়ের সাথে দেখা করার কথা ছিলো। সময় কাটিয়ে গেলাম। দিনের দ্বিতীয় ভালো খবরটা জন্ম নিলো বিকেলেই, পত্রিকা অফিসে। আরিফ ভাই আমার লেখাগুলোর জমে থাকা বিলের বড় একটা অংক আজ পরিশোধ করলেন। মনটা খুশিতে ভরে দিয়ে পকেট গরম হয়ে উঠলো। রিমিকে ফোন দেয়ার আগ পর্যন্ত তৃতীয় ও শেষ ভালো খবরটা ছিলো, আজ আমার টিউশনিতে যেতে হয়নি। হরতালের কারণে ছাত্রীর মা ফোন করে জানালো, আজ আমার ছুটি। খুশি হয়ে রিমিকে বললাম চলে আসতে। হরতালের অযুহাত দেখিয়ে ও প্রথমে আসতে চায়নি। কিন্তু ওর মনের খবর তো আমি জানিই। বরাবরের মতো কিছুক্ষণ না-টা করে বললো আধঘন্টার মধ্যে আসবে। রিমির বাসা আরমানীটোলায়। পুরোনো ঢাকার ওই অংশটা আমার দারুন লাগে। গলির জাল আর পুরোনো ধাঁচের বাড়িগুলোর আশপাশ দিয়ে যেতে নিজেকে কেমন যেন প্রাগৈতিহাসিক মনে হয়। একটা ক্যামেরা থাকলে ভালো কিছু ছবি তুলতাম। যা হোক, দিনের প্রথম খারাপ খবর হচ্ছে রিমির সাথে দেখা করা। শুরুটা ভালোই ছিলো, সন্ধ্যায় শাহ্বাগে দুজনে ফুচকা খেলাম। এরপর একটু রিকশায় ঘুরেটুরে রাতে একসাথে খাবো ভেবেছিলাম। রিমির পছন্দের শর্মা হাউসে যাচ্ছি, তখনই ফোন করলো টুম্পা। টুম্পার সাথে কলেজে পড়তাম আমি। একসময় ভালোই বন্ধুত্ব ছিলো, তবে এখন আর আগের মতো না। তারপরও মেয়েটা মাঝেমাঝে ফোন করে, আমিও কথা বলি। কোনও এক অদ্ভুত কারণে রিমি ওকে একেবারেই পছন্দ করে না বলে আমি বলেছিলাম টুম্পার সাথে কোনো যোগাযোগ নেই আমার। ভেবেছিলাম রিমির সামনে টুম্পার ফোন ধরবো না, কিন্তু মোবাইলে নামটা দেখে ফেলল রিমি। আর দেখেই হইচই শুরু করলো। শর্মা হাউসের বদলে রিকশা থেকে নেমে বাসার মুখে রওনা দিলো সে। মানাতে পারলাম না। জানি কালই আগের মতো আদুরে গলায় কথা বলবে আমার সাথে, তারপরও ওই সময় দিনের সব আনন্দ মাটি হয়ে গেল।
রাতে আরেকটা খারাপ খবর পেলাম। আমার বন্ধু সবুজের কাছে একটা সি.ভি. দিয়েছিলাম। ওর দুলাভাইয়ের বায়িং হাউসে লোক নেয়ার কথা ছিলো। রাতে ও জানালো আপাতত ব্যবসা মন্দার কারণে লোক নিচ্ছে না তারা।
বিকেল পর্যন্তও যে ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছি, রাতে সেটা এমন কষ্টে পাল্টে যাবে -এটা কি সত্যিই ভেবেছিলাম! মনে হচ্ছে একেই নিয়তি বলে। ভীষণ কষ্ট লাগছে। রিমির ফোন বন্ধ। মেয়েটা এতো জেদি কেন?
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×