এ কোন সকাল ...
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূবের সূর্য পূবেই উঠে
পশ্চিমে যায় অস্ত,
সময় গুলো হারায় শুধু
মিথ্যেরা হয় প্রশস্থ।
মিথ্যে এখন রাতের তারা
মিথ্যে দিনের সূর্য,
নগদ সারি মিথ্যে দিয়ে
কিম্বা ধার কর্জ।
সূর্য্যি মামা জাগার আগে
উঠছে জেগে মিথ্যেরা,
সত্য সদা সুদূর আকাশ
মেঘের আড়াল পথহারা।
মিথ্যে দিয়েই দিনের শুরু
অস্ত বেলাও মিথ্যেরে,
মিথ্যে সময় শরীর মাখি
মিথ্যে শাসন দেশজুরে।
মিথ্যে মাঝে বসত গাড়া
দেশের বিবেক বুদ্ধিরা,
চাপিয়ে দেয়া শান্তিতে তাই
আমজনতার মন ভরা।
তৃপ্তিতে সব ঢেঁকুর তুলে
রাজা উজির মন্ত্রীরা,
স্বদেশ জুড়ে মিথ্যে নাচন
গণতন্ত্র নামকরা।
এ প্রজন্ম গা ভাসিয়ে
স্রোতের ধারা মিথ্যেতে,
ভুলের জলে ডুবছে সদা
যুক্তিতে নয় শক্তিতে।
আকাশ জুড়ে উড়ছে শকুন
কালো মেঘের রেশ,
এ কোন সকাল আঁধার মাখা
আমার বাংলাদেশ !!!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন