
শুনুন রবীন্দ্রনাথ,
আপনার সমস্ত লিখনি-গল্প কবিতা উপন্যাস,
মাটিতে পুঁতে রেখে-দিন রাত
তাতে যদি পানি ঢালা হয়,তবে
একটি বৃক্ষও জন্মাবে না,
আপনার বাংলাদেশ এখন এমনই নিষ্ফলা,ঠাকুর।
খরার যে মরু এঁকেছ হৃদয়
তাকে বলে দিও-প্রেম মানে ভালোবাসা
চিরকাল কান্নার ফসল।
তোমার হৈমন্তীরা আজ-ফেলানির নিথর দেহে
ঝুলে থাকে ক্রোধের কাঁটাতারে,
নিয়মের শৃঙ্খলে রুদ্ধ ফটিক
নিথর আয়নালের অবয়বে
মুক্তির স্বাদ নেয়-সৈকতের জঠরে।
আর সেই নন্দিনী-
যত্নে বর দেয়া রক্ত করবীর বদলে
শোষকের লোমশ লোলুপে আজ-
নিয়ত ধর্ষিত হয় ঘৃণার অনলে ...
এখন গ্রহনকাল,
হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ,একপায়ে দাড়িয়ে
হাতে হাতে রিংটোন-মিথ্যের বহর।
চারিদিকে অশান্তি,হা-অন্ন হা-অন্ন রব
পথে ঘাঁটে পড়ে থাকে মানুষের শব
সহজ আনন্দ গান,একতারায় বাজেনা এখ্ন ...
আরো শুনবে ঠাকুর...?
তোমার বাংলায় এখন কুকুর মানুষ খায়...
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



