
যেখানটাতেই থাকিস,পড়লে মনে ডাকিস,
জোনাক রাতে চাঁদের ছায়া,যত্ন করে রাখিস।
মাতাল সাঁজের মুগ্ধ হাওয়া-ডিঙি নাওয়ের মাঝি,
খুব যতনে লুকিয়ে রাখিস সুখের মতন সাজি।
আমার সকল ভুলের চাওয়া-স্বপ্ন রাশি রাশি
ওসব ভেবে কাজটি কি বল,মিথ্যে সুরের বাঁশি।
নতুন মেখে মাতিয়ে রাখিস-নতুন বীণার সুর,
যেমন করে আঁধার ছেড়ে-আলোয় আসে ভোর।
আমি না হয় নষ্ট মানুষ,দুষ্টু আঁধার গায়ে
মিথ্যে মাঝে কাটাই সময়-দুঃখ পায়ে পায়ে।
দুঃখ আমার রাতের তারা-দুঃখ দিনের সঙ্গী
দুঃখ মাঝেই সাজিয়ে রাখি-বাঁচার দৃষ্টিভঙ্গি।
বুকের ভীতর আকাশটি তোর-যদি ঢাকে মেঘে
রক্তক্ষয়ী আমাবস্যা,আসে ঝড়ের বেগে,
তখন যদি সকল দুয়ার,বন্ধ আছে দেখিস,
আমার কথা ভাবিস-আমায় তখন ডাকিস।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


