somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

অরণ্যের মৃত্যু ঃ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৩.
বাংলাদেশের বর্তমান রাজনীতির নির্দয়-নিষ্ঠুর বাস্তবতায় রাজনৈতিক নিপীড়নে,আত্মগোপনে থাকা সময়গুলিতে একজন বিপ্লবী স্বামীর,স্ত্রীর কাছে লিখা চিঠি

সোনাবউ,
চোখ বাঁধা গণতন্ত্রের বাকশালি মোড়ক,ডিজিটাল মশার নির্মম উপদ্রপ,শঙ্কিত জনপদের নির্ঘুম রাত প্রতিনিয়ত যখন মৃত্যুর আলিঙ্গন-ইশারায় ডাক দিয়ে যায়,তখন তোমার জন্য লিখা এ চিঠির প্রতিটা অক্ষর দুচোখের নদীতে বানভাসি আর্ত চিৎকারে হাহাকার ছড়ায় অলিন্দের জঠরে।স্বৈরাচারের ক্ষমতার নেশা আমাদের নিশ্চিত ভালো থাকার ইচ্ছাকে কেড়ে নিয়েছে,বঞ্চিত করেছে প্রিয় সন্তানের আদরের আশ্রয়।চারদিকে শুধু লাশ আর লাশ।বিদীর্ণ দীর্ঘশ্বাস ভারি করছে প্রানের মাতৃভূমির স্নিগ্ধ বাতাস।পিতার কোমল জায়নামাজের উদার জমিনে রক্তের স্রোত।এতো সব ধ্বংসের আয়োজনের ভিড় ঠেলে প্রতি রাতে আসো তুমি।এসে আমার সত্ত্বায় দিয়ে যাও-প্রেরণার উন্নত বীজ।জানি ভালো নেই তুমি।তার পরও জানতে ইচ্ছে করে,কেমন আছে আমার হৃদয় সমুদ্র ভালোবাসা?কিভাবে কাটে তার অসহ্য সময়ের প্রতিটা প্রহর?ভাবি আর রাতজাগা চোখের বিধ্বস্ত নয়নে চেয়ে থাকি প্রতিটি ভোরের-খিড়কী দরজায়,এই বুঝি কাঙ্ক্ষিত সূর্যোদয়,সামনের গন্তব্যটাই হয়তো কোন সুদিনের আঙিনা ...

পালিয়ে থাকা দিনগুলির ঈদ,হতাশার আয়ু কেবলই প্রশস্ত করে তাই নয়,আত্মার অত্যাচারের মাত্রার সিমানাও লঙ্ঘন করে চরমভাবে!এখন আর কোন কষ্টকে ভিন্ন মনে হয় না,অসহ্যও...।মনের সাথে শরীরের আপোষ হয়ে গেছে,তাই তার খারাপ থাকা-ভালো থাকা একে,অন্যের প্রতি কোন হিংসে নেই আগের মতো।
দুঃখ করোনা-তোমাকেতো কথা দিয়েছি-আমি সেক্রিফাইজ প্রজন্মের সহযোগী হবো-আমাদের এক একটি নির্ঘুম রাত,এক একটি মৃত্যু হবে আগামী প্রজন্মের নিশ্চিন্ত পথচলার দীপ্ত পদক্ষেপ।আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে একদিন শোষকের ভীত টলবেই...।আমাদের সন্তানদের সমৃদ্ধ শোষণমুক্ত আগামী গড়ার,মুক্ত চিন্তার বিকাশ আর শৃঙ্খলিত স্বাধীনতার মুক্তির প্রয়োজনে না হয় স্বামীর সোহাগ থেকে আরও কিছুদিন বঞ্চিত হলে।দেখো-ইতিহাস তোমার আমার এই ত্যাগ ঠিকই অমরতা দিবে।মনে রাখবে পৃথিবীতে কোন রক্তই বৃথা যায় না।রাতের গভীরেই যেমন লুকিয়ে থাকে ভোরের হাতছানি,তেমনই রাতের সব তাঁরাই থাকে দিনের আলোর গভীরে।চোখের সামনে হাত রাখলেই আকাশ অদৃশ্য হয়ে যায় না!!মিথ্যে চেরাগের দৈত্য হলেও,সত্যের লিকলিকে পদতলেই তাকে আত্মহূতি দিতেই হয়।বিত্ত-কৃতীকে আমার ভালোবাসা দিও।ওদেরকে আগলে রেখ।বলো-দুঃশাসনের চীর কবর দিয়ে তবেই তোমাদের বাবা ঘরে ফিরবে।অনেক রাত হলো-কলমের অবস্থাও অক্সিজেন দেওয়া রোগীর মতো-যায় যায়।আজ আর নয়।ভালোবাসা নিও।
ইতি
তোমার সোহাগের
আমি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×