
অরণ্যের মৃত্যু -পাঁচ.
("খুঁজিয়া ফিরি ওবামার পা,নরেন্দ্র মোদীর ভারত ...
দেখা হয় নাই চক্ষু মেলিয়া-
বসত ঘরের জানালা খুলিয়া,
আমার বোনের আঁচল ছায়ে-আমার প্রতি দরদ !!!" সেই কাঙ্ক্ষিত সূর্যোদয়ের প্রত্যাশায় ... )।
নিয়মের ভোরে প্রতিদিন জেগে উঠে পৃথিবী
আলোর ফোয়ারায় নেচে উঠে সূর্য-
ঠিক যেভাবে ফুলের সুবাসে উদ্দেলিত প্রজাপতি,
পাখির কিচির মিচিরে মেতে উঠে ইচ্ছের হোলী
সাগরের কলধ্বনি খুঁজে ফেরে পূর্ণিমাকাল,তবু-
এখানে আসেনা সকাল।
আমাবস্যার রঙে লুকায় প্রেম-
বিভীষিকার অতল আঁধারে নিঃশেষ,
জোসনার হলক অদেখাই থেকে যায়।
দুপুরের মায়াবী মুখ দেখিনা কতকাল-
বিকেলের সৌন্দর্য ভুলে গেছে মনের সুবর্ণখালী,
অতীত বর্তমান ভবিষ্যৎ মিলেমিশে একাকার!
ভুলের ঘোলা স্রোতে ডুবে যাওয়া স্বপ্ন
শ্বাসরুদ্ধকর পচা-ডোবায় ঠাই পায়,
সন্ধ্যার ঘ্রাণ নিয়ে ফিরে যায়-জোনাকি সদলবল,তবু
এখানে আসেনা সকাল।
এখন গোধূলিক্ষণ,সময়ের ভাঁজে বয়সের ছাপ
স্মৃতির শরীরে পরিচিত ভুলের নিয়ত আবাস,
গোধূলির ওপারে পড়ে থাকে আকাশ
মেঘের বুকে লেপটে থাকা রংধনু স্বপ্ন,
রাত হয়ে জেগে থাকে,কথা কয় সমস্ত আঁধার,
ঘুম ফেরানো ঘুম,পড়ে থাকে অনন্তকাল।
নিয়মের ভোরে প্রতিদিন জেগে উঠে পৃথিবী
বেড়ে যায় বিবেকের দুর্গন্ধ মাতাল!
চৈতন্যের জঠরে ধ্রুপদী ক্ষুধার খেয়াল,তবু-
এখানে আসেনা সকাল!!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




