
অরণ্যের মৃত্য-আট.
গ্রামে আর একতারা বাজেনা এখন
ধু-ধু মাঠ পার হয়ে,
ডোবা-নালা ভরা এই,গ্রাম বাংলার তীর।
আসেনা সাইফুল মুলুক,শাহজাদির খোঁজে
ঘাংগুরের জলে বেহুলাও ভাসায়না ভেলা,
লক্ষ্মীন্দরের চিতা জ্বলে শ্মশানের ঘাঁটে।
এখানে সন্ধ্যা হলেই-
একদিন রুপবান এসেছিল
রহিম বাদশাকে নিয়ে,
এই গ্রামে বেঁধেছিল ঘর,
তারা আজ চলে গেছে কতদুর...
পায়ের চিহ্নটুকু মুছে গেছে দারুন প্লাবন!
চারিদিকে অশান্তি,হা-অন্ন হা-অন্ন রব
পথে ঘাঁটে পড়ে থাকে বিবেকের শব,
সহজ আনন্দ গান-
একতারায়,বাজেনা এখন!!
মনসার ক্রোধে যেন,কালিদহে
সবকিছু হয়ে গেছে লীন!!!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




