
বোনের ত্যাগে আঁধার তাড়াই-মায়ের দুঃখের রেশ
ত্রিশ লাখ প্রান নগদ দাম-পেলাম তোমায় দেশ।
তোমার কোলে জীবন শুরু-তোমার মাঝেই শেষ,
তোমার হিয়ায় আমায় খুঁজি- প্রানের বাংলাদেশ!!!
তোমার ছায়ায় স্বপ্ন জুড়াই-সাঁজের মায়ায় তুই,
রাতের বেলায় এক কাপ চা,সকাল বিকেল দুই।
পায়ের তলায় মেঘের ছায়া-আকাশ হাতেই ছুঁই,
চোখের তাঁরায় জোছনা মাখি-চাঁদের কোলেই শুই।
হাজার নদীর বয়ে চলা-পাহাড় বনের মায়া,
তপ্ত বুকও শীতল কর,রোদের তাপে ছায়া।
সুখের সুবাশ নিত্য ছড়াও-ব্যাথায় ছোঁয়াও শান্তনা,
বিপদ বেলা সাহস যোগাও-ভুলে থাকি বঞ্চনা।
ধনীর মুখে সুখের ঢেকুর-টানপোড়নে যাতনা,
আঁধার মাঝে তুমিই আলো-দুঃখ সুখে কামনা।
তোমার চরণ যোগাক আবাস,জনম দুঃখীর ঠিকানা,
প্রাণের স্বদেশ থাকুক বেঁচে-'অযুত নিযুত প্রার্থনা'!!!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




