
বোধের দুপুরে তখনও কুয়াশা-
রাত্রির চিৎকারে হাহাকার,
তারুণ্য সকাল, আঁধারে ঘুমের মগ্নতা।
বিকেলের প্রজাপতি রঙ
আকণ্ঠ নীলের ব্যস্ততা।
সন্ধ্যার মায়াবী ঘোরের ওপারে, রাত্রির হাত ধরে
আশ্রয়ের আশ্রমে- যখন ডুব দেয় যন্ত্রের সময়,
আরাধ্যের ফাঁক গলে-
স্বপ্নের দর্পণে হাজির হও তুমি, হে আমৃত্যু আপন !
না পাওয়ার চোখ ছুঁয়ে যায়...
ভুলে যায় অতৃপ্ত আঁধার।
চৈতন্যের জঠরে তখন বৃষ্টিপাত...
পাতা পতনের দৃশ্য,
দুঃখের স্রোত ভুলে যায়- কান্নার আফসোস।
এরপরও-
প্রতিরাতে সে আসে, এসে-
আমার চেতনার গভীরে দিয়ে যায়-
প্রেরনার উন্নত বীজ!!!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



