somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তান দেখতে নিজের দিকে তাকালেই- দেখা যায়.....

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মারলাম সব শক্তি দিয়ে
শয়তানরে পাথর
শয়তান হেসে বলে আমি
মোবাইলের ভিতর...

একবার নবী করিম (সঃ) সাহাবিদের সাথে কথপোকথনে বললেন, " হে আমার উম্মত, আমি তোমাদের যে জিনিসটাকে বেশী ভয় করি, তা হলো রিয়া। তোমরা হয়তো বড় ধরনের শিরক সবাই করবে না। কিন্তু আমি তোমাদের ছোট শিরকের ভয়ে অস্থির হয়ে থাকি। সাহাবারা বললেন, ইয়া রাসুলুল্লাহ, ছোট শিরক কি আবার? তার উত্তরে রাসুল( সঃ) বললেন, সেটা হলো- রিয়া, লোক দেখানো- প্রদর্শনের ইচ্ছা।
তোমাকে খুব দেখবে, তোমার খুব প্রশংশা করবে- এইটা তোমার তামান্না বা ইচ্ছা। এর নামও শিরক। ছোট শিরক। কিয়ামতের দিন আল্লাহতালাহ বলবে তুমিতো অনেক ভালো কাজ করেছো- মসজিদে দান করেছো, মসজিদ চালিয়েছো, কৃষকের ধান কেটে দিয়েছো, ইফতার বিতরন করেছো। কি জন্য করেছো আমি জানি। মানুষের কাছে অনেক নাম কুড়াতে চেয়েছো। যাও ওদের কাছেই যাও- আমার কাছে তোমার কিছু নেই। আরেকটি হাদিসে আছে, রসুলুল্লাহ (সঃ) বলেছেন, কিয়ামতের দিন এমন অনেক লোক আছে যারা পাহাড় সমান নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কিছুক্ষনের মধ্যে তাহার পাহাড়সম নেকি সব ধুলো হয়ে উড়ে ধুলিচ্ছাস হয়ে নিঃশেষ হয়ে যাবে- কিচ্ছু থাকবে না। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ এরা কারা, যারা পাহাড়সম নেকি নিয়ে এসেও দেখবে কিচ্ছু নেই। সব নেকি ধুলা হয়ে উড়ে নিঃশেষ হয়ে যাবে? রাসুলুল্লাহ (সাঃ) বলনেন এরা ঐ সমস্ত লোক, যারা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতো কিন্তু যখন একা একা থাকতো, কিসের নেক কাজ- সব গুনার সমুদ্রে আকন্ঠ ডুবে থাকতো। আল্লাহ তায়ালা ফেরেস্তদের ডেকে বলবেন, দেখ, এ সেই লোক, যে নিজের রিয়ার জন্য বা লোক দেখানোর জন্য নিজের প্রসংশা কামানোর জন্য, আমার সঙ্গে উপহাস করতো- আমার সাথে মস্করা করতো- যেন আমি কিছু বুঝিনা। আমি সব জানি সব বুঝি। এদের অবস্থান জাহান্নামের নিকৃষ্টতম স্থানে।

মহান সৃষ্টিকর্তা আমাদের সকল প্রকার রিয়া মুক্ত করুন এবং সবাইকে হেদায়েত দান করুন- আমিন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×