somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়ার উর্ধ্বে চলে গেলেন বীর- মাথা নত না করেই......

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




"ইতিহাস তুমি কেঁদোনা, পরিবর্তন আসে..... চিরক্লান্তির ভাবনা, তোমাকেই ভালোবেসে। তুমি কেঁদোনা; আমারও কান্না আছে.... কাঁদি না তোমারই জন্য, তুমি ভেসে যাও পাছে....." "

বীর মুক্তিযোদ্ধা- পাক হানাদারদের বুকে মৃত্যু কাঁপন ধরানো গেরিলা, বর্তমান ঢাকা- ৬ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া এবং মৎস ও পশু সম্পদ মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র, বিএনপি'র ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় ভোর ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্ম ১২ মে, ১৯৫২, মৃত্যু ৪ নভেম্বর ২০১৯।

১৯৭১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ২ নম্বর সেক্টরের অধিনে ছিলেন তিনি।

যে আবেগ আর সাহসে হানাদার বাহিনীর সামনে বুক চিতিয়ে মৃত্যুকে জড়িয়ে ধরে দেশ স্বাধীন করেছিলেন তিনি। সেই স্বাধীন বাংলাদেশের এই বীর সন্তান মৃত্যুর আগে হয়েছিলেন রাষ্ট্রহীন। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এই মহান সিপাহসালারের আবেগ আর আঁকুতিকে উপেক্ষা করেছে- তারই স্বাধীন করা বাংলাদেশ। তাই তাঁর জীবনের শেষ ইচ্ছা, দেশের মাটিতে মৃত্যু- আকাঙ্খা আনুকুল্যের নাগাল পায়নি জনতার ম্যান্ডেটহীন ক্ষমতার মসনদে। জুরাইনে বাবা মায়ের কবরের পাশে সমাহিত হওয়ার চাওয়াও হয়তো নিস্ফল হবে- চেতনার বাজার মূল্যের নিরুপক ফেরিওয়ালাদের কাছে। বর্তমানে মুক্তিযুদ্ধবান্ধব সরকার ক্ষমতায় কথাটি কতটা পরিহাস, সত্যহীন হাস্যকর আর উপহাসের এই ঘটনার মধ্য দিয়ে তা আবারও প্রমান হলো।

অদম্য সাহসী, লড়াকু সিংহের এই উপায়হীন আর্তনাদ হয়তো প্রকৃতিরও সহ্য হয়নি। তাই তাকে প্রহসনের ক্রীড়ানকদের করুণার আশ্রয় থেকে মুক্তি দিলো। দকলবাজ, লুটেরার আকন্ঠ নিমজ্জিত অবয়বের পিশাচি মস্তকের সামনে তাকে আর অবনত হতে হবে না আর।

ভালো থাকুন প্রিয় মানুষ। দেশপ্রেমিক সিপাহসালার। অকুতোভয় বীর সেনানী। নকল দেশ প্রেমের মায়াবী ইন্দ্রজাল কেটে যেদিন সত্যিকারের দেশপ্রেমের আসল মুক্তিযুদ্ধের পতাকাবাহী জনগনের চাওয়ার প্রতিফলিত শাসন প্রতিষ্ঠিত হবে এই দেশে- সেদিন আপনার আত্নদান আবার মুল্যায়িত হবে। যে স্বপ্নের আশায় আপনার বাংলাদেশ, সেই সোনালী আগামীর বাংলাদেশ আপনাকে ভুলবে না কোনদিন- মনে রাখবে।

পরিশেষে মরহুম খোকার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি মহান সৃষ্টিকর্তার দরবারে। তিনি যেন তাকে কবুল করেন। তার পরিবার পরিজন সহকর্মী সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীদের যেন তিনি এই শোক সহ্য করার সক্ষমতা দান করেন- আমীন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×