খাদক.....
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাদক.....
এ যে বাবা- সব খায়
সোনা খায়- চুনা খায়,
নুনা খায়- ভুনা খায়
পাঁপ আর গুনা খায়।
ধান খায় পান খায়
নান খায়- কান খায়,
চাষা খায়- বাসা খায়
মান আর জান খায়।
ছানা খায়- নানা খায়
চানা খায়- দানা খায়,
গানা খায়, পানা খায়
জানা চেনা সব খায়।
কোটা খায় বোটা খায়
মোটা আর ঝুটা খায়,
ফুঁটা খায়- গোটা খায়
লোটা আর ঘুটা খায়।
আম খায় রাম খায়
খাম খায় মাম খায়,
জাম খায়- পাম খায়
চাম খায়- ঘাম খায়।
আঁকা খায়- বাঁকা খায়
মাখা খায় শাখা খায়,
রেখা খায় ঠেঁকা খায়
ন্যাকা সেঁজে ছ্যাঁকা খায়।
দই খায় বই খায়
রুই খায়- কই খায়,
খই খায়- মই খায়
পয়- পায়খানা খায়।
বমি খায় মমি খায়
জমি খায়- ভুমি খায়,
সাগর আর রুনী খায়
তবু বলে কম খায়।
ভোট খায় জোট খায়
রোড খায় ঝুঁট খায়,
কোটা খায় লোটা খায়
চিকন আর মোটা খায়।
পাতা খায় মাথা খায়
নেতা খায় খ্যাতা খায়,
সুরা খায় সাকি খায়
চুপচাপ টাকী খায়।
যা পায়, তাই খায়
খাঁটী খায়- মাটি খায়,
আসল আর মেকী খায়
নগদ আর বাকী খায়।
চোলা খায় গুলা খায়
মূলা খায় তুলা খায়,
কোলা খায় ঝোলা খায়
কাঁদা আর ধূলা খায়।
নদী আর গদি খায়
মিঠে কড়া ঝাল খায়,
মাল খায় তেল খায়
খাদক যে টাল হায়!!!
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন