ব্লগ ডে'র ছড়া.....
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভীড়ের মাঝে দাঁড়িয়ে রবে
সঙ্গে চিনি গুড়,
সবার প্রিয় ব্লগার তিনি
সুহৃদ রাজীব নুর।
হাবিব স্যারও থাকবে হাজির
সঙ্গে সাইন বোর্ড,
স্বপ্নবাজের সঙ্গী হবে
পরিবাগের রোড।
হালিম স্বাদের কাব্য নিয়ে
আসবে কবি সেলিম
হৃদয় বীণার বাদ্যে নিবো
ভালোবাসার তালিম।
চাঁদ গাজীর জাত চিনবো
সোহানী আপুর ছায়া,
নুরু ভাইয়ের সরু মনে
এডওয়ার্ডের মায়া।
নীল আকাশের নিবাস ছুঁবো
নীল সাধুর নাগাল
সাদা মনের মানুষ হয়ে
ঘুচবে সুখের আকাল।
ইসিয়াকের পিছেই রবে
হাসু মামার সীট
ভৃগু দা'কে দেখিয়ে দিয়ে
আদায় করবো- ট্রীট।
ছবি আপুর কবি মনে
যেই হারাবে দিক
এগিয়ে গেলেই দেখতে পাবো
প্রিয় পদাতিক।
তাজুল ভাইয়ের কাজল হবো
সুরমা আঁকা চোখে
খই ফুটবে বাক প্রবাসে
নজসু ভাইয়ের মুফে।
কাভা ভাইয়ের হাবা নজর
দেখেই দিবো দৌড়,
খিলখিলিয়ে হাসবে তখন
নুরহোসেন নুর।
জানা আপু খানা হাতে
এগিয়ে আসে যেই
তাকিয়ে দেখি জুল ভার্ন
হারিয়ে ফেলি- খেই।
স্বপ্নের শঙ্খচিলে
ধুলোবালিছাই
বলবে হেসে বিচার মানি
তালগাছটা চাই।
নেক্সাস ভাই তারেক ফাহিম
সাথী বিজন রয়
জগতারন করুণাধারা
কালবৈশাখী ভয়।
সোনালী ডানার ভোরের ডানায়
মনিরা আপুর চোখ
জুনাইদ ভাই- ম.হাসানে
জী এস ভাইয়ের মুখ।
লালু ভাইয়ের কালো চশমায়
গিয়াস লিটন হাসে
মাইনুল মাইদুল ভাই
আশিক ভাইও পাশে।
তারায় তারায় কাটবে বেলা
জমবে মজার রাত,
কাটবে খুশীর মিলন মেলা
ব্লগের ধারপাত।
শায়মা আপু শিখা আপু
রুমী আপুর সাথে
গড়িয়ে বিকেল সন্ধ্যা হবে
বিদায় নেবো রাতে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনমালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন