অনেকেই বলেন এবং মানেন যে নিরপেক্ষতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা । হ্যা , আমিও কথাটা ক্ষেত্রবিশেষে মানি , কিন্তু সব জায়গায় সব সময় আমার পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব না । কোথায় সম্ভব না সেটাই আমি এই পোস্টে বলবো । কেন সম্ভব না সেটা বলার দরকার দেখি না । আশা করি কেন সম্ভব না সেইটা সবাই বুঝতে পারবেন । কথাটা যদি হয় বিএনপি এবং আওয়ামি লীগ নিয়ে , সেখানে আমি নিরপেক্ষ থাকবো ( অর্থাৎ , কাউকে সমর্থন করবো না ) । কিন্তু যদি সেখানে জামাত-শিবির সামনে চলে আসে , তাহলে শত চেষ্টার পরও আমার বিবেক আমাকে নিরপেক্ষ থাকতে দেয় না । অবধারিত ভাবেই তার বিপক্ষে আমার সমর্থন চলে যায় । আমি আর নিরপেক্ষ থাকতে পারি না ( এই কথাটাকে যদি কেউ আওয়ামি লীগের সমর্থন হিসেবে ধরে নেয় , তাহলে আমার কিছুই করার নেই । আওয়ামি লীগ ছাড়াও জামাত-শিবির বিরোধি অনেক দল আছে ) । যদি প্রশ্ন ওঠে ভারত ও পাকিস্তানের বাংলাদেশ সম্পর্কে নীতি নিয়ে , তাহলে আমি নিরপেক্ষ থাকবো , অর্থাৎ কোনটাই সমর্থন করবো না । কিন্তু যখন স্বাধীনতার পক্ষে , যুদ্ধপরাধীদের বিরুদ্ধে কথা বললে , এমনকি বিএনপির বিরুদ্ধে কথা বললে যদি কাউকে জোর করে ভারতের দালাল ( এইটা সবচেয়ে ভদ্র ভাষা , এর থেকেও অনেক খারাপ গালাগালি আছে ) বানিয়ে দেওয়া হয় , আবার আওয়ামি লীগের কোন কাজের সমালোচনা করলেই যদি তাকে জোর করে পাকিস্তান এবং জামাত-শিবিরের দালাল বানিয়ে দেওয়া হয় , তখন নিরপেক্ষ থাকা সম্ভব হয় না । ধর্ম নিয়ে আমাদের দেশে বিতর্ক বহু পুরনো । আমার নিজের যে ধর্ম , আমি সেইটা পালন করবো ( ধর্ম অর্থ যদি বিশ্বাস হয় , তাহলে নাস্তিকতাকেও একটা ধর্ম বলে ধরে নিচ্ছি ) । এখানে নিরপেক্ষ থাকার কোন কারন নেই । কিন্তু এটা যদি দেশের ক্ষেত্রে হয় , তাহলে এই ক্ষেত্র নিরপেক্ষ থাকা বাঞ্ছনিয় । দেশটা দেশের ৮৫% মানুষের না , দেশটা ১০০% মানুষের । সুতরাং দেশের আইন-কানুন , সংবিধান রচনা করতে হবে ১০০% লোকের জন্য । এখানে ধর্মনিরপেক্ষতাকে আমি সমর্থন করি । কিন্তু এর জন্য যদি কাউকে নাস্তিক , ধর্মহীন ( এবং অতি অবশ্যই আওয়ামি লীগ এবং সাথে ভারতের দালাল ) বলে গালাগালি করা হয় , তখন আমার পক্ষে নিরপেক্ষ থাকা অসম্ভব হয়ে পড়ে । যেভাবে একের পর এক মিডিয়া বন্ধ হচ্ছে , তা কোন ভাবেই সমর্থন করি না । এখানে আমি নিরপেক্ষ না । কিন্তু এর জন্য যদি আমাকে জামাত-শিবির ও পাকিস্তানের দালাল বলা হয় , তাহলে কি করার আছে ?? অনেক " নিরপেক্ষ" বুদ্ধিজীবি দেখেছি , যারা এখন দেশটা আবার বাকশাল হয়ে গেল বলে মায়াকান্না করছেন , তারা কিন্তু একুশে টিভি বন্ধ হওয়ার সময় টু শব্দ করেন নি । আবার এমনও দেখেছি , কেউ কেউ ইটিভি বন্ধ হওয়ায় গলা ফাটিয়েছেন , কিন্তু এখন টু শব্দটিও করছেন না । তারা যদি নিরপেক্ষ না থাকে , তো আমি কিভাবে থাকি বলুন ?? আমি নিরপেক্ষ না , আমি ২ জোটের বিরুদ্ধেই কথা বলবো । কিন্তু যখন আমি বিএনপি'র বিরুদ্ধে কথা বলবো , আমি নাকি আওয়ামি লীগ । আবার আমি যদি আওয়ামি লীগের বিরুদ্ধে কথা বলি , আমি নাকি বিএনপি । কোনদিকে যাই বলুন ???
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।