somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝরঝর মুখর বাদল দিনে ... ( প্রকৃতি নয় , যান্ত্রিক বাস জার্নির গল্প )

১২ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নিচ্ছি এটা আমার ব্যক্তিগত অনুভূতির লেখা । তারপরেও ব্লগে শেয়ার না করে পারলাম না । এটা আমার এক দিনের ঘটনার গল্প ।

আবহাওয়া টা সেদিন অনেক সুন্দর ছিল । দিনটাও একটু অন্যরকম কেটেছে সেদিন । দুপুর বেলা ভার্সিটির বাসে করে ঘুরলাম পুরো পথ । আসলে ঘুরলাম না বলে বাসে বসে ঘুমালাম বা ঝিমালাম বলাই ভাল । এই সময়ে ভার্সিটিতে থাকলে হয়ত খেতাম আর রোদের মধ্যে ঘুরতাম । তার থেকে বাসে বসে একটু ঝিমায় নেয়াটা ভালোই হয়েছে । অবশ্য বাসে তুমুল আড্ডা হলেও ( অথবা সিরিয়াস টাইপ কিছু কথাবার্তা ) পুরোটা সময় আমার ঝিমানো ছাড়া আর কোন কাজ ছিল না । কি আর করা ... ওই সব সিরিয়াস টাইপ বা নিছক আড্ডাবাজী তে আমি অংশ নিতে গেলে কিছু এনার্জি লস হত, তা জমিয়ে রাখলাম আর কি ... এরপর ক্লাস শেষে বিকেল বেলা ... বাস আসার তখনও বেশ দেরি ... ভার্সিটির খোলা জায়গায় দাঁড়িয়ে আছি । দেখছি ভার্সিটি লাইফের শেষ ক্লাস করে ফেলা ভাইয়া আর আপুদের ... তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করছি ... এই যে আমি ... কেবল ১ বছর পার করেছি ভার্সিটি লাইফের ... আমি ভার্সিটির বন্ধুদের ছাড়া থাকতে পারছি না ... আমি চিন্তাই করতে পারছি না ... এমনও একদিন আসবে ... যেদিন আর ক্লাস করতে আসবো না আমরা একসাথে ... ভাবতে ভাবতে মন টা খুবই খারাপ হয়ে গেল ... তাই ভাবাভাবি বাদ দিলাম । একটু চারিদিকে নজর দিলাম । তখনই নজরে আসলো অস্বাভাবিক সুন্দর আবহাওয়া টা । বৃষ্টি নামবে-নামবে করতে করতে একসময় নেমেই গেল । আর বাসেরও সময় হল । কোন তাড়াহুড়া না করে আমরা বাসের দিকে এগোতে থাকলাম বৃষ্টির জলের ফোটা গায়ে মাখতে মাখতে । এরপর ... বাস চলতে লাগল । চলতে চলতে এক জায়গায় বাস থেমে গেল । সামনের বাস নষ্ট হয়েছে বলে - তো যা হোক ... আজ অনেকেই ছিলাম আমরা বাসে ... আড্ডাবাজী চলতে লাগলো ... যথারীতি আমি দর্শকের ভূমিকায় । নানা কথা ভাবছি । এক সময় নেমে পড়লাম নির্দিষ্ট স্টপেজ থেকে একটু আগেই ... নেমে আবার দ্রুত হাটা শুরু করলাম আমার নির্দিষ্ট স্টপেজের দিকে ... বেশ খানিক হাটতে হল বাসার দিকে ... একা একা ... হাটছি আর ভাবছি ... একা থাকা নিয়ে ... দ্রুত পথ টুকু শেষ করে দিতে চাচ্ছি ... পায়ে ব্যাথা হয়ে যাচ্ছে ... তাও প্রাণপন হাটছি ... আমি জানি না আজকের আবহাওয়া টা পাগলামির জন্য উপযুক্ত ছিল কি না ... কিন্তু আজ আসলেই যুক্তিহীন ভাবেই দিন টা পার করে দিয়েছি ... এসব ভাবতে ভাবতে একসময় দেখি বাসার সামনে এসে গেছি ... এত সব ভাবনার পর তখন একটাই উপসংহারে পৌছলাম ... আর তা হল - আমার পক্ষে একা থাকা সম্ভব না - যদি আগে সম্ভব করেও থাকি - এখন আর সম্ভব না - বন্ধুহীন ভাবে অনেক দিনই তো কাটিয়ে দিলাম , এখন সময় হয়েছে কিছু বন্ধু জোগাড় করবার ।

লেখাটা হয়ত কিছুই হয়নি । তারপরেও মনের কিছু আগোছালো কথাই ছেড়ে দিলাম । কারো যদি ভাল না লাগে ক্ষমা করে দেবেন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×