হারিয়ে যাওয়া জাতীয় পতাকার ভাজে ভাজে বেশ্যারা খেলা করছে;
করছে আনন্দ উল্লাস!
একাত্তরের অভিধানের বিনিময়ে মিলে সুখ!
স্বর্গীয় সুখ শুধুই একাত্তরের অভিধানে বিক্রি করে;
বাতাসের নিচে সময় আরো নিচে বুলেটের শেল,
বারুদ আজ মুক্ত বাতাসে উড়ে!
***
বেশ্যারা নৃত্য করে জাতীয় সঙ্গীতের তালে;
একাত্তরের অভিধান বিক্রি করে নর্তকীদের নৃত্য লাভ করা যায়,
এক পবিত্র বিনোদন!
বিনোদন একাত্তর!
আজো আমি বলি ;
আমি একাত্তরের চেতনায় উদ্দীপ্ত!
অভিশাপ শুধুই ভালোবাসা হোক।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




