somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবার মতো চাইলে পাওয়া যায়‘২১ পর্ব

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবার মতো চাইলে পাওয়া যায়‘
----কিশোর কারুণিক
উপন্যাস-২১ পর্ব

টিনের ছাপড়ার নীচে। শ্রাবস্তী ফিরে এলো ওর ওড়না নিয়ে। দু’জনের পোশাকই ভিজে গেছে, শরীরের সাথে আঠার মত লেগে গেছে পোশাক। কী করব ভাবছি, সঙ্গে কোন তোয়ালে নেই। মাথার চুলগুলোকে হাত দিয়ে ঝাড়তে লাগলাম্ শ্রাবস্তীর সামনে জামা খুলতে লজ্জা লাগছে। আমারই যদি এমন লজ্জা লাগে তবে শ্রাবস্তী কী করবে! ব্যাগ থেকে তোয়ালে বের করে শ্রাবস্তী আমার দিকে তাকাল্ শীত-শীত লাগছে, এমনিতে বৃষ্টির জল আমার সহ্য হয় না। তারপর আবার পোশাক বদলাতে পারছি না। আজ নির্ঘাত জ্বর আসবে।
শ্রাবস্তী হঠাৎ বললো, “ তোয়ালে নেবেন?”
আমি বললাম, “না থাক।”
কেউ করুনা করুক আমি তা চাই না। তবে শ্রাবস্তীর এই এগিয়ে আসাকে আমি করুনা বলব না। কারণ ওকে আনতেই গিয়েই আমি ভিজে গেছি। সে জন্য তোয়ালেটা আমি নেব কি না জিজ্ঞেস করল। ও হয়তো বুঝতে পেরেছে আমার ব্যাগে তোয়ালে নেই। থাকলে ব্যাগ থেকে বের করে শরীরের জল মুছতাম। তাই শ্রাবস্তী সাহায্যের হাত বাড়াতে চাচ্ছে।
তোয়ালে আমার দিকে বাড়িয়ে মায়াবী চাহনিতে বলল, “জল বসে যাবে, নিন তোয়ালে দিয়ে মুছে ফেলুন।”
আমি আরা কিছু না বলে তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে লাগলাম। লজ্জা করে কোন লাভ নেই। জামা খুলেই ফেলি, প্যান্টটাও বদলানো দরকার। শ্রাবস্তীও আমার মত চিন্তা করছে কিনা কে জানে। আমি ছেলে হওয়ায় এক পর্যায়ে আছি। কিন্তু শ্রাবস্তী মেয়ে বলে ওর সমস্যা অনেক। আমার উৎকণ্ঠা বেড়ে গের। বিশেষ করে শ্রাবস্তী কে নিয়ে। আশে পাশে সে রকম বাড়ি ঘর দেখছি না যেখানে ওকে নিয়ে যাব। ওকে ফেলে রেখে যেতেও পারব না এখন। আমি সংযমী হওয়া সত্ত্বেও শ্রাবস্তীর পানে নজর যেতেই কেমন যেন করছে শরীরটা। তাছাড়া শ্রাবস্তী যেমন সুন্দরী তারপর আবার বৃষ্টির জল পড়ে ওর পোশাকের যে অবস্থা! না.. নির্জনে এই জায়গায় আর বেশিক্ষণ থাকা যাবে না শ্রাবস্তীকে নিয়ে। শ্রাবস্তীর পানে তাকাতেই দেখি সুন্দর চাঁদ মুখখানিতে কিছুটা ভয়ের চিহ্ন ফুঁটে উঠেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। শ্রাবস্তী কি তবে আমাকে ভয় পাচ্ছে? আমাকে কি খারাপ স্বভাবের কোন ছেলে বলে ভাবছে? ছিঃ ছিঃ আমার সম্পর্কে এমন ভাবনা আর কেউ করেছে কি না সন্দেহ আছে। শ্রাবস্তীর সাথে ঘন্টা দু’য়েকের পরিচয়। আমরা কেউ ভাল করে জানি না কে কেমন। বরং শ্রাবস্তীকে একটু শান্তনা দিয়ে দেখি।
“ভয় পা্েছন?”
কোন উত্তর এলো না। কাঁপতে শুরু করেছে ওর শরীর। কী যে সমস্যায় পড়লাম। এমনিতে মেয়েদের ভাল বুঝতে পারি না আমি। কী বলব, কী করব তাও যেন এই মূহুর্তে ভাবতে পারছি না। আবার জিজ্ঞেস করলাম, “ভয় পাচ্ছেন আমাকে?”
চলবে
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×