রউফুজ্জামান রোমেল
বড়ভিটা, কিশোরগঞ্জ, নীলফামারী
ঙ্ হ্যা, প্রত্যেক বিভাগের বিজয়ীকে পুরস্কার দেয়া হয়। অতএব তুমি মনের আনন্দে বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করো।
মো: আলাউদ্দিন
করমুল্যা, নোয়াখালি।
ঙ্ এত দীর্ঘ চিঠি কেন ভাই? আসল কথাটা তো তবু বলা হলো না! সংৰেপে প্রয়োজনীয় কথাটি লিখলে ভালো হয়।
এ.এইচ.এম আনোয়ারম্নল
ঘনোয়া, পীরগাছা, রংপুর।
ঙ্ কিশোরকণ্ঠের জন্য আগামী মাস থেকে কেন? এই মাস থেকেই কাজ শুরম্ন করতে অসুবিধা কি? কিশোরকণ্ঠের প্রতি তোমার আগ্রহ ও ভালোবাসায় আমরা মুগ্ধ। তোমার সফলতা কামনা করছি।
জোনায়েদ
চৌদ্দগ্রাম, কুমিলস্না।
ঙ্ এইতো এবার কিশোরকণ্ঠে তোমার নামটি দেখতে পেলে। কি খুশি তো? তবে শর্ত হলো, আরও বেশি বেশি করে কিশোরকণ্ঠ পড়বে ও লিখবে।
মুহাম্মদ সাহাব উদ্দিন
ফটিকছড়ি।
ঙ্ তুমি ভাই খুবই কৃপণ। ছোট্ট কাগজে লিখেছো। তার ওপর নেই পুরো ঠিকানা। বড় কাগজে মার্জিন রেখে সুন্দর করে লিখবে।
নুসরাত জাহান মিশু
দেবিদ্বার, কুমিলস্না।
ঙ্ স্কুলের জন্য যেমন লম্বা খাতার প্রয়োজন হয়, ঠিক তেমনি লম্বা কাগজ হবে। বামে মার্জিন রেখে স্পষ্ট অৰরে লিখবে।
হাজেরা আক্তার
বাখর নগর, কুমিলস্না।
ঙ্ হ্যা, লেখা পাঠাতে থাকো। তবে পাঠিয়েই যেন ছাপানোর জন্য বায়না ধরে বসো না। ভালো লেখার চেষ্টা করবে আর কিশোর লেখা মন দিয়ে পড়বে। তাহলে বুঝবে, কেমন লেখা ছাপা হয়।
জেসমিন আখতার
আলহিয়ারপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
ঙ্ কিশোরকণ্ঠে এবার তোমাকে দেখতে থাকো। কিন্তু নাম দেখেই যেন থেমে যেও না। ভালো লেখার চেষ্টা অব্যাহত রাখো।
গোলাম কিবরিয়া
সাদুবাড়ী, কানাইঘাট, সিলেট।
ঙ্ কিশোরকণ্ঠও তোমার দিকে তাকিয়ে আছে বন্ধু! তাকে আপন করে বুকে তুলে নাও।
মো: আবু ওয়াহেদ
বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট।
ঙ্ তোমার যেটা জানা প্রয়োজন, সেটাই জানতে চাইবে।
সাজ্জাদ আহমদ নিপু
পশ্চিম গৌরিপাড়া, ফুলবাড়ি, দিনাজপুর।
তোমরা তো সবাই কিশোরকণ্ঠের সদস্য এবং বন্ধু। ফলে চিনত্দা কিসের?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



