somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছড়া-কবিতা

১০ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি দিলো
মুহাম্মদ মোসত্দাফিজুর রহমান

বৃষ্টি দিলো বার্তা এনে
কদম কেয়া শিউলি বনে
বর্ষা এসেছে,
আকাশ জুড়ে মেঘের ভেলা
রৌদ্র ছায়ার মধুর খেলা
মনটা কেড়েছে!
নদীর বুকে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে মিষ্টি মধুর
ছন্দ তালে তালে,
দমকা হাওয়ার পরশ লেগে
নাও ছুটে যায় আপন বেগে
ঝাপটা লাগে পালে।

বর্ষা এলো
শাহেদুল ইসলাম পাপন

গ্রীষ্ম গেলো, বর্ষা এলো
বাংলা মায়ের ঘরে,
খোদার দয়ায় আকাশ থেকে
নতুন পানি ঝরে।

মাঠ-ঘাট সব পূর্ণ হলো
অবাক রাতারাতি,
বিলের ধারে ঝোপের মাঝে
ব্যাঙের মাতামাতি।

বর্ষা এলো, বর্ষা এলো
সতেজ হলো সব,
মাঠে-ঘাটে বিলে-ঝিলে
মাছের কলরব।
বর্ষা এলো কদম-কেয়ার
মধুর সুবাস নিয়ে
মাঠের মাঝে প্রাণ জাগালো
নতুন পানি দিয়ে।

সবুজের দেশ
নাজমুল হক নাঈম

শাপলা শালুক ঝিলের মাঝে
ডাহুক ডাকে ঝোপের আড়ে
দোয়েল-কোয়েল শিস দিয়ে যায়
মন যে আমার কাড়ে।
নদীর বুকে পানসি চলে
রাখাল বসে দাওয়ায়
বন-বনানী হাতছানি দেয়
সবুজ শ্যামল মায়ায়।
ষড় ঋতুর দোলায় দোলে
রূপের নেই যে শেষ
শ্যামল-শোভার নয়ন জুড়ায়
সোনার সবুজ দেশ।

বর্ষা
মো: বোরহান উদ্দিন

ঐ এলো বর্ষা
চারিদিক ফর্সা
কি যে হই চই,
জালে পড়ে ইলিশা
সরপুটি খলিসা
টেংরা ও কই।

বিল ভরা শাপলা
তার সাথে চ্যাপলা
কি যে ভালো লাগে
গুড়ু গুড়ু ডাকে দেয়া
ফোটে ফুল কদম কেয়া
প্রাণে সুখ জাগে।

রিমঝিমিয়ে
মোহাম্মদ মিনহাজ উদ্দিন

রিমঝিমিয়ে বৃষ্টি এলো
শীতল হলো মন,
দমকা হাওয়ায় কেঁপে ওঠে
সবুজ ঝাউয়ের বন।
চারদিকে ডাল ভাঙার
ভীষণ রকম শব্দ,
বজ্রপাতের মহাশব্দে
হয় সকলে জব্দ।
বৃষ্টি হলে মাঠে-ঝিলে
মলা ঢেলা মিলে,
বৃষ্টির দিনে ভেলায় ভাসে
দামাল কিশোর বিলে।

বাদল দিনে
কুতবাহ কাতাদাহ

নদীর তীরে কাশের বাগান
মালিক নেই কেউ,
দু'কূলে নেই লোক বসতি
নদীতে নেই ঢেউ!

বৃষ্টি নামে বৃষ্টি নামে
ঘরের কোণে রই?
বর্ষা এলো বাদল দিনে
বর্ষা এলো ঐ।

বৃষ্টি ঝরে
শাকিল ফারম্নক

বৃষ্টি ঝরে_
ঝরঝরিয়ে
তরতরিয়ে
গাছ-গাছালির
পাতা বেয়ে
সবুজ ব্যাঙের
ছাতা বেয়ে
পুকুর-দিঘি, নদী-নালা
রাসত্দাঘাট ও বন্দরে,

তাইতো খোকা_
সময় গোনে
ঘরের কোণে
উদাস মনে
একলা বসে
বৃষ্টিটাকে
বকে কষে
হতচ্ছাড়া তোর কারণেই
খেলা হলো বন্ধরে!

আকাশ জুড়ে
শাহাদাত ফাহিম

আকাশ জুড়ে মেঘ জমেছে
বৃষ্টি হবে বৃষ্টি
আম বাগিচায় ফুল-শিশুরা
করছে মেলা সৃষ্টি।

বইছে বাতাস দুলছে গাছ
মিষ্টি লাগে মিষ্টি
কে কুড়াবে কে কুড়াবে
করছে তৈরি লিস্টি।

ফড়িং নাচে পাখির কাছে
দৃষ্টি দোলে দৃষ্টি
চারিদিকে ঝমঝমা ঝম
নামলো দেখো বৃষ্টি!

মেঘলা আকাশ
লুৎফুর রহমান তুষার

এখন ছিল মেঘলা আকাশ
পড়ছে আবার বৃষ্টি
এরই মাঝে মৃদু রোদে
কাড়ছে সবার দৃষ্টি।
বৃষ্টি পড়ে টিনের চালে
টাপুর টুপুর করে
গরিব কৃষক ৰেত খামারে
ভিজছে সকাল ভরে।
বৃষ্টির দিনে গাছের পাতা
আরও সবুজ হয়,
বৃষ্টির দিনে নদীর পানি
বিকট সুরে বয়।

কালো মেঘে
মোসত্দাফিজুর রহমান শাহিন

আকাশ ছুঁয়ে কালো মেঘে
নামলো বৃষ্টি ওই,
খুশির ঢেউ সবার মনে
মাথাল গেল কই?
মেঘের ভেলা বৃষ্টি হয়ে
নামলো হেসে হেসে
পাখ-পাখালি গোসল করে
গভীর ভালোবেসে।

বৃষ্টি পড়ে
এইচ এম মোজাম্মেল

বৃষ্টি পড়ে
মিষ্টি সুরে
মাঠ-ঘাট ও প্রানত্দরে
ফুল ফুটেছে
নবীন সাজে
জাগলো সাড়া অনত্দরে।

ঝাঁকে ঝাঁকে
শালিক ডাকে
মন ছোটে তার কূজনে,
নদীর বাঁকে
তরী থেকে
নামলো ভিজে দু'জনে।

ফুটবলের মেলা
সালাহ্উদ্দীন সানি

বাপরে বাপ বিশ্বকাপ
আসছে তেড়ে খেলা,
জুন মাসের মাঝেই শুরম্ন
ফুটবলেরই মেলা।
ব্রাজিলের একই সুর_
আমরা চ্যাম্পিয়ন,
বিশ্বকাপটা জার্মানিতে,
ওরা ভীত নন।

ফ্রান্স এবার উঠবে জেগে
চাইছে সবার দোয়া,
আর্জেন্টিনা বলেই দিলো
কাপটা হাতের মোয়া!

চারিদিকে বৃষ্টি
তপু রায়হান

বর্ষাকাল এসে গেলো
চারিদিকে বৃষ্টি
পানি থৈ থৈ করে মাঠ
যায় যত দৃষ্টি।
টিনের চালে রিমঝিম
বৃষ্টি যখন পড়ে
মন মাতানো অপূর্ব
সুরটা তখন গড়ে।
এই দিনেতে বাইরে তো ভাই
যাওয়া ভীষণ দায়
বৃষ্টি বলেই ঘরের ভেতর
থাকতে কি মন চায়!
বন্দি থাকি ঘরের ভেতর
মনটা থাকে বাইরে,
বৃষ্টির দিন তবুও আমার
ভীষণ প্রিয় ভাইরে!

বর্ষা
আরিফুল ইসলাম মুরাদ

গ্রীষ্মের পরে বর্ষা এলো
কি যে মধুর আহারে,
নেচে উঠলো সবার মন
বৃষ্টি ধারার বাহারে!!

বিশ্বকাপ ফুটবল
মুহাম্মদ আলী আজম

খেলাপাগল শিশু-কিশোর
আনন্দে রোজ দিচ্ছে লাফ,
সামনে নাকি খেলা হবে
ফুটবল বিশ্বকাপ!

দেখবে বাবা দু'টার খবর
আপু দেখবে ছবি,
'দেকব্যো অ্যামি ফুত্বল ত্যালা'_
বলে ছোট্ট রবি।

রনি, রাজু নিয়াজ তুলি
যততো আছিস দলবল,
চল না সবে যাই মাঠে যাই
খেলবো খেলা ফুটবল।

বলটাতো গোলই আছে
কি আর হবে গোল,
গোল হবে রে গোল হবে রে
ছাড়ছো তবু বোল!

বিশ্বকাপে সত্যি যেন বিশ্ব কাঁপে,
যায় এগিয়ে সামনের দিকে প্রতি ধাপে

আবার এলো
এম এ বাশার

আবার এলো বিশ্বকাপ
মজার খেলা_
বাপরে বাপ!

বিশ্বকাপের কথাটি আর
যায়রে ভোলা?
হৃদয় বাগে সকল সময়
দেয় যে দোলা!

এলো বিশ্বকাপ
মাসুম ইবনে আযম

এলো বিশ্বকাপ,
বসে চুপ চাপ
টেলিভিশনের সামনে
উত্তেজনা কম নেই
দিনে রাতে ঘুম নেই
আলোচনা একটাই,
মিস গেল গোলটাই!

ধরতে বাজি সবাই ভীরম্ন,
মনটা করে দুরম্ন দুরম্ন।
প্রশ্ন থাকে সবার মনে,
জিতবে কে আর হারবে?
নিজের প্রিয় দলটা কি
কাপটা নিতে পারবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×