ভীষণ শুন্যতায় হাত বাড়িয়ে থাকি।
কী যে খুজি?
শুন্যতার আঘাত লাগে হাতে।
কবিতা ভালো লাগে না বোলে ছুড়ে ফেলে সে।
বোঝে না সে কবিতাতো গোলাপ কিংবা রংধনু,
তারই মতো লাবন্যময়ী হয় কবিতারা।
পাহাড়ি ঝরনা কিংবা সমতলের নদীর বাকের
মতো হয় কবিতারা।
তার আর কবিতায় কিবা তফাত আছে?
আমিতো ভালোবেসেছি দু'জনকই না বুঝে!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


