somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের পরকীয়া কাহিনী..!!!

১৪ ই মে, ২০১২ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন ক্ষমতাবান পুরুষেরা বেশি পরনারীতে আসক্ত হয়? কেন অর্থ, যশ, প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অনেকেই নারী কেলেংকারির ঘটনায় জড়িয়ে পড়েন? এই প্রশ্নটি অনেক পুরনো। সামাজিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে যারা আসীন থাকেন, সম্মানের ব্যাপারে তাদের অনেক সচেতন থাকার কথা। তা না হয়ে বরং ঘটে উল্টো ঘটনা।



কিছুদিন আগে প্রভাবশালী ফরাসি অর্থনীতিবিদ, আইনবিদ এবং রাজনীতিবিদ ও আইএমএফ’র প্রধান ডমেনিক স্ট্রাউস কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়। আমেরিকায় হোটেলে থাকাকালীন অবস্থায় হোটেল পরিচারিকাকে যৌননির্যাতন করার অভিযোগ ওঠে চার সন্তানের জনক স্টাউস কানের বিরুদ্ধে। ফ্রান্সের আগামী রাষ্ট্রপতি নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বীর তালিকায়ও তার নাম ছিল।



দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্ণর ও খ্যাতিমান অভিনেতা আর্নল্ড শোয়ার্সনেগার এবং তার স্ত্রী মারিয়া শ্রাইভার পরিবারে। তাদের দীর্ঘ পঁচিশ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙ্গে যায়। ধারণা করা হয়েছিল, দু’জনের রাজনৈতিক মনোমালিন্য ও পারস্পরিক বোঝাপড়ার অভাবেই তাদের সর্ম্পকের ইতি ঘটেছে। কিন্তু কয়েকদিন পরে মিডিয়ায় বের হয় থলের খবর।



শোয়ার্সনেগার বিবাহিত সম্পর্কের বাইরে তার বাসার গৃহপরিচারিকার সঙ্গে যৌনসম্পর্ক আবদ্ধ ছিলেন। এমনকি তাদের এই সম্পর্কের ফলে একটি সন্তানও জন্মে ১৪ বছর আগে। সেই সন্তানটি জন্মে স্ত্রী মারিয়ার ছোট সন্তানের জন্মের এক সপ্তাহের মধ্যে।



বিষয়গুলো পর্যালোচনা করতে গিয়ে টাইম ম্যাগাজিনে ২০১১ সালের ৩০ মে ''Sex. Lies. Arrogance.What Makes Powerful Men Act Like Pigs'' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি করেন লেখিকা ন্যান্সি গিবস।



প্রতিবেদনটি ছিল:

‘‘মনোবিজ্ঞানের গবেষণা থেকে জানা যায়, ব্যবসা বাণিজ্য কিংবা রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে যারা শীর্ষস্থান অধিকার করে থাকেন, তাদের মধ্যেই পরকীয়ার সম্ভাবনা বেশি। ক্ষমতা কেবল একা আসে না, ক্ষমতার সঙ্গে সঙ্গে দুটি জিনিস অনিবার্যভাবে চলে আসে তার একটি সুযোগ এবং অপরটি আত্মবিশ্বাস। উল্লেখ্য, সমাজে সুযোগ আর আত্মবিশ্বাসের বিষয়টি বেশিরভাগই পরিস্ফুট হয় যৌনতার মাধ্যমে। যদি প্রতিপত্তি আর ক্ষমতা যৌনতার সুযোগকে অপরিবর্তনীয়ভাবে হাতের মুঠোয় নিয়ে আসে, বহু পুরুষই তার সদ্ব্যবহার করে। বিবর্তনীয় বিজ্ঞানীরা বলেন, হঠাৎ আসা ক্ষমতা আর প্রতিপত্তি অনেক সময়ই মানুষের আত্মসংযমের দেয়ালকে অকেজো করে সামাজিকীকরণের স্তরকে ক্ষীণ করে তুলতে পারে।’



বিল ক্লিনটনের ২৪ বছর বয়স্ক মনিকা লিউনেস্কির সঙ্গে নিজের অফিসে দৈহিক সম্পর্ক তৈরি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি সর্বপ্রথম এ খবর মিডিয়ার প্রকাশিত হলে সাড়া বিশ্বে তোলপাড় শুরু হয়।



টাইম ম্যাগাজিনে প্রকাশিত ন্যান্সি গিবসের সেই সম্পাদকীয়তে একটি তালিকা দেয়া হয়। যার শিরোনাম ‘দ্য মিসকন্ডাক্ট ম্যাট্রিক্স’। চার্টটিতে বিল ক্লিনটন থেকে শুরু করে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের দাসীর সঙ্গে সম্পর্ক করে ‘অবৈধ’ সন্তানের পিতা হওয়ার কাহিনীসহ অনেকের নাম উল্লেখ করা হয়। টাইমের ‘দ্য মিসকন্ডাক্ট ম্যাট্রিক্স’ এ ওঠে আসে থমাস জেফারসন থেকে শুরু করে জন এফ কেনেডি, বিল ক্লিন্টন, এলিয়ট স্পিটজার, আর্নল্ড শোয়ার্সনেগার, জন অ্যাডওয়ার্ডস, নিউট গিংরিচ, উডি এলেন, মাইক টাইসন, রোমান পোলান্সকি, টেড হ্যাগার্ড, টাইগার উডস সহ অনেকের নাম যারা ক্ষমতা, যশ ও প্রতিপত্তির উচ্চশিখরে বসে পরকীয়ায় নিমগ্ন ছিলেন।



আমেরিকার ২০০৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপার্থী জন অ্যাডোয়ার্ডস তার ক্যাম্পেইনের ভিডিও ক্যামেরাম্যান হান্টারের সঙ্গে অবৈধ সম্পর্কের খবর ফাঁস হয়ে গেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এর আগে স্ত্রীকে রেখে পরনারীর পেছনে ছুটেছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাকেইন।



সিএনএন’র প্রাইম টাইম নিউজ হোস্ট ল্যারি কিং আটটি বিয়ে করেছেন। মেয়েদের মধ্যেও হলিউড’র একসময়কার জনপ্রিয় অভিনেত্রী এলিজাবেথ টেলর আটবার সঙ্গিবদল করেছেন।



পশ্চিমা বিশ্বে প্রভাবশালী পুরুষেরা সাধারণত কম সময়ের মধ্যে একাধিক স্ত্রী গ্রহণ করেন, তবে নারীদের মধ্যে এই প্রবণতা তুলনামূলক কম।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১২ দুপুর ১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×