১৯৯০ সালে সমাজতন্ত্রের পতনের পর পুঁজিবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুক্ত বিশ্ববাজারের দখল পেয়ে যায় এবং পুঁজি তার নিজ নিয়মে বাজার প্রসার করতে থাকে। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে বিশ্বায়নের প্রক্রিয়াও শুরু হয়ে যায়।
এই পরিবর্তন বর্তমান পুঁজিবাদের ক্ষেত্রে প্রকট হয়ে ওঠে । এসব সম্ভব হয় মনোপলি, একুইজিশন ও মার্জার এর মাধ্যমে।
প্রতিযোগিতায় টিকতে না পেরে ছোট কোম্পানিগুলো বড় কোম্পানির মাঝে বিলীন হয়ে যায় এবং ফলে মাত্র কিছু কোম্পানির মনোপলি কায়েম করেই চলছে।
মার্জার হওয়ার আগে ছোট ও বড় কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান বাড়ানো এবং দাম কমানোর চেষ্টা করতো। এতে লাভ হতো ভোক্তার। বড় কোম্পানির সঙ্গে টিকতে না পেরে ছোট কোম্পানিগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বড় কোম্পানির সঙ্গে মার্জার কিংবা একুইজিশনে বাধ্য হয়। এই মার্জারের ফলে ছোট কোম্পানিগুলোকে বড় কোম্পনি কিনে নেয়। ফলে এসব মার্জার কোম্পানি অধিক মুনাফা ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে একচেটিয়া ব্যবসার দিকে ঝুঁকে পড়ে।
বিশ্বায়ন কার্যকর করার দায়িত্ব নিয়ে মিডিয়া ও তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো নিজেরাই একেকটি মেগা কর্পোরেশনে রূপান্তরিত হয়ে যায়। তথ্য যখন অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে তখন গণমাধ্যমগুলো রমরমা ব্যবাস করতে শুরু করল।
সাম্প্রতিক দশকে বড় পুঁজি ও ছোট পুঁজির দ্বন্ধ গণমাধ্যম জগতে ব্যাপক প্রসার লাভ করেছে। ১৯৮৯ সালে টাইম এবং ওয়ার্নার কমিউনিকেশন’র মার্জারের ফলে টাইমওয়ার্নারে রুপান্তর।
এই টাইমওয়ার্নারের সঙ্গে ২০০০ সালে আমেরিকার বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক কর্পোরেট প্রতিষ্ঠান আমেরিকান অনলাইনের মার্জার হয়। আমেরিকান অনলাইনের তখন ইউরোপের বিশাল বাজারের গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণে ছিল। অপরদিকে ফ্রান্সের ভিভেন্দি মিডিয়া কোম্পানি কিনে নিয়েছে আমেরিকার ইউনিভার্সেলকে।
বেন বাগডিকিয়ান ১৯৮৩ সালে ‘মিডিয়া মনোপলি’ বইতে উল্লেখ করেন, ৫০টি মিডিয়া কর্পোরেশন বিশ্বের সব ধরনের মিডিায়া প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। বাগডিকিয়ান দেখান, সারা পৃথিবীর তথ্য ব্যবস্থাকে মাত্র ৬টি মিডিয়া প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে।
এগুলো হলো আমেরিকান অনলাইন টাইমওয়ার্নার, ভায়াকম, দ্যা ওয়ার্ল্ড ডিজনি, বার্টেলসম্যান, ভিভেন্দি এবং নিউজ কর্পোরেশন।
বর্তমানে তা আরো সংকুচিত হয়েছে। এখন তিন থেকে চারটি বহুজাতিক মিডিয়া হাউস বিশ্বের তথ্য মাধ্যমের উপর আধিপত্য বিস্তার করে চলছে।
বাকডিকিয়ান তার বইতে ভবিষ্যদ্বাণী করেন, ‘সামনের দিনগুলোতে মিডিয়া খাতে মনোপলি চরম আকার ধারণ করবে।’ বর্তমান বিশ্বের মিডিয়া জগতে তারই প্রতিফলন ঘটছে।
সূত্র: কর্পোরেট ওয়াচ ডট কম, লাভ আর্থ ডটনেট/মিডিয়া মুগলস ও ইয়াল মাজগুনি ডট কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


