বিবাহ একজন পুরুষ ও নারীর মধ্যে সামাজিক ও যৌনসম্পর্ক স্থাপনের ধর্মীয় রীতি। বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়। এছাড়া বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়।
পরিবারের কথা মতো অনেকেই এখনো ধর্ম, বর্ণ, সমাজ ইত্যাদি মিলিয়ে বিয়ে করেন। তারা জানে না তাদের সঙ্গী অথবা সঙ্গিনীটি কেমন হবে। কারণ তারা পরিবারের ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে।
আপনি যদি আপনার জীবন সঙ্গী নিজেই পছন্দ করেন তাহলে তার প্রতি আপনার দায়িত্ববোধটা থাকবে প্রখর এবং আপনি যেকোনো কাজেই যান না কেন তার মতামতের মূল্য দিবেন।
যখন পরিবার থেকে তাদের সন্তানদের বিয়ের ব্যপারে চাপ দেয় তখন বর্তমান সময়ের অনেকেই এটা মেনে নিতে চায় না।
অনেক বাবা মা তাদের মেয়েদের নিজ পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে পারলেই মনে করেন সব সমস্যা শেষ। এবার বাঁচা গেল। বিয়ের পর মেয়ে যতই সমস্যায় পড়ে তাদের সামনে কান্নাকাটি করুক না কেন তাদের ধারণা তারা তো ভালো পরিবারের কাছেই মেয়েকে তুলে দিয়েছেন। তখন অভিবাবকদের মেয়েকে শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে মানিয়ে চলার কথা বলা ছাড়া আর কিছু করার থাকেনা।
তাই নিম্নে উল্লেখ করা কেস স্টাডিগুলো সেসব পরিবারের জন্য যারা বিশ্বাস করেন তাদের পছন্দের ছেলে কিংবা মেয়েকে সন্তানরা বিয়ে করলে তারা সর্বদা সুখে থাকবে। তবে অনেক সন্তানই বাবা মায়ের সম্মান রক্ষার্থে পিতামাতার পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করে। তবে বাবা মায়ের উচিত সন্তানের মতামত নিয়েই কোন সিদ্ধান্ত নেয়া।
সমস্যা-১: স্বপ্না রায় (ছদ্মনাম) একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত। তিনি বলেন, ‘‘আমার এক বন্ধু কিছুদিন আগে পারিবারিক ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করে এবং পরদিন সকালে স্ত্রীকে তালাক দিতে চায়। তার অভিযোগ, তার স্ত্রী কুমারী নয়।
সে তার স্ত্রীকে দেয়া তার সব স্বর্ণালংকার, ব্যাংকের কাগজপত্র এবং বিয়ের আংটি কেড়ে নেয়।
মেয়েটির বাবা-মাও মেয়েটিকে কোন উপকার করতে পারছিল না কারণ তারা এ ঘটনা ফাঁস হলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার আশংকায় ছিল। এখন মেয়েটি বুঝতে পারছে না সে কি করবে।’’
স্বপ্না বলেন, এসব ঘটনা বেশি ঘটে অ্যারাঞ্জ মেরিজ তথা পরিবার কর্তৃক চাপিয়ে দেয়া বিয়ের ক্ষেত্রে। এটা একেবারেই অযৌক্তিক। সে যেহেতু পারিবারিকভাবেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে । তাই দায়ভার পরিবারকে নিতে হবে। কারণ তারাই বর ঠিক করেছিল। আর কুমারিত্বর বিষয়টি, ছেলেটি যদি বিয়ের সময় এর প্রয়োজনীতা উল্লেখ না করে তাহলে তার এটি আশা করাই ঠিক নয় যে তার স্ত্রী কুমারী হবে।
এ বিষয়ে ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট দীপা মেহতা বলেন, মেয়েরা যৌন মিলন না করেও কুমারিত্ব হারাতে পারে যেমন: ঘোড়ায় চড়ে, জিমন্যাস্টিক এর মাধ্যমে ইত্যাদি। তবে এখন পরিবারের মাধমে যদি এর সমাধান না হয় তাহলে মেয়েটির উচিত জাতীয় মহিলা কাউন্সিল’র সঙ্গে যোগাযোগ করা এবং সমস্যার সমাধানে সাহায্য চাওয়া।
সমস্যা-২: রাহেলা (ছদ্মনাম) বলেন, আমি একজন যুবতী হিন্দু বিধবা। আমার বয়স যখন ২৯ বছর তখন আমার স্বামী মারা যায়। আমার পরিবার আবার আমাকে বিয়ে দিতে চায় কিন্তু আমি এই বিষয়টি নিয়ে খুব ভীত। আবার যদি খারাপ কিছু ঘটে।
কবিতা রায় (২৫) (ছদ্মনাম) এক্ষেত্রে ভিন্নমত পোষণ করে বলেন, পরিবার কর্তৃক চাপিয়ে দেয়া বিবাহ ঠিক নয়। এক্ষেত্রে ছেলে-মেয়ে উভয়ের মতামত নেয়া প্রয়োজন। তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেন, আমার এক বান্ধবী তার পছন্দের ছেলেকে বিয়ে করে। কিছু দিন ভালভাবেই যায়। একদিন বান্ধবীটি তার পূর্বের বন্ধুদের সঙ্গে দেখা করতে ঘর থেকে বের হয়। বিষয়টি তার স্বামী জানতে পেরে মোবাইল কেড়ে নিয়ে যায় এবং তার চলাচলের উপর নজরদারি শুরু করে। এত দিনের ভালবাসার মানুষটি আজ শত্রু হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রজিত (২৩) জানালেন বিবাহ সর্ম্পকে তার মতামত। বললেন, ‘‘ আমি লাভ মেরিজের পক্ষে। যাকে আমি বিয়ে করবো তাকে অবশ্যই আমাকে জানতে হবে। সে কেমন, কেমন তার মন। যে মেয়ে আমার সারা জীবনের সঙ্গী হবে তাকেও দেখতে হবে আমি কেমন, আমার মনের সঙ্গে ওর মনের মিল কতটুকু ইত্যাদি ইত্যাদি।’’
সূত্র: ওয়েবসাইট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


