somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিল্লিতে ধর্ষণকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ আর আমাদের দেশে!!!.......

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লিতে ধর্ষণকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ আর আমাদের দেশে ধর্ষনের মামলা প্রত্যাহারের সুপারিশ!!! কোন দেশে বাস করছি আমরা?

খুন, হত্যার পর এবার একটি ধর্ষণের মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মামলার আসামি রাশেদুল বেপারী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক; বর্তমানে শরীয়তপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি শরীয়তপুর জেলার সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বাধীন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ৩০তম সভায় এ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে একটি ধর্ষণের ঘটনায় ২০০২ সালের ১ ফেব্রুয়ারি পালং থানায় মামলা দায়ের করা হয়। আসামি করা হয় একই গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে রাশেদুল বেপারীকে। রাশেদুল বেপারী তখন শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্ত মেয়েটির মামা কাশিপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্যা। পালং থানা পুলিশ ২০০২ সালের ২৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাশেদুল বেপারীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জেলা কমিটি ২০০৯ সালের ২ আগস্টের সভায় মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। সভার সিদ্ধান্তের কার্যবিবরণী ও মামলার যাবতীয় নথি ৭ সেপ্টেম্বর ৬১২ নম্বর স্মারকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×