বাবা মার কাছে ফিরে যেতে চায় নয়ন-বিউটি
অনুরোধ__আপনাদের একটু প্রচেষ্টায় বিপদগ্রস্থ পরিবারটি আপনাদের মতোই আনন্দময় হয়ে উঠবে । আপনার কাছে অনুরোধ অন্তত পোষ্ট টি ট্যাগ/শেয়ার/copy, paste করে পরিবার টি কে সাহায্য করুন।
ময়মনসিংহের ঈশ্বরেগঞ্জে আজ মঙ্গলবার সন্ধ্যায় দুটি শিশু পাওয়া গেছে। শিশু দুটির নাম নয়ন (৬) ও বিউটি (৫)। শিশু দুটি আপন ভাই বোন। তারা জানায়, তাদের বাবার নাম রাখাল, মায়ের নাম মণি, ঠিকানা ঢাকা দিঘির পার ছাড়া আর কিছুই বলতে পারে না।
নয়ন জানায়, বাবা, মা দুজনেই ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সকালে ঘুম থেকে উঠে বাবা ও মা কর্মস্থলে চলে যাওয়ার পর বোনকে নিয়ে বাসার বাইরে গেলে অপরিচিত একব্যাক্তি দুই ভাই বোনকে ঘুরতে যাওয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে। পরে অজ্ঞাত কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের শর্শী নামক স্থানে শিশু দুটিকে গাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় নামিয়ে রেখে যায়। এ সময় অটোরিক্সা চালক আব্দুল মতিন অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকা শিশু দুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ বাজারে নিয়ে আসে। শিশু দুটি বর্তমানে ঈশ্বরগঞ্জ থানা হেফাজতে রয়েছে। সন্ধান প্রার্থীর জন্য ঈশ্বরগঞ্জ থানার মোবইল নম্বর ০১৭১৩-৩৭৩৪৩৫।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।