somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘ, তোমার জন্য

২৮ শে আগস্ট, ২০১০ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন তার সাথে প্রথম দেখা। প্রায় ৩মাস ধরে আমাদের পরিচয় নেটের অবাস্তব জগতে। ইয়াহু মেসেঞ্জারের কালো কালো অক্ষ্ররে মনের কথা দেয়া-নেয়া করতে করতে কখন যেনো আমি মনটাই দিয়ে দিয়েছি, সত্যি বুঝিনি। যখন বললাম, উত্তর পেলাম, “আগে আমাকে দেখুন”। যখন বললাম, না দেখেই আমার ভালোবাসা হয়তো যথেষ্ট মজবুত হয়ে গেছে, “আপনাকে এতোটা সুলভ ভাবিনি”, উত্তর এলো। কেমন যেনো মিইয়ে গেলাম। ঠিকই তো। বন্ধুদের যে স্বভাবটাকে গত ৩-৪বছর ধরে ঘৃণা করেছি মনে মনে, সেটাই আমি কিভাবে করে ফেললাম?
তারপর আর লজ্জায় তার সাথে বহুদিন কথা হয়নি। নিজেকে একটু গুটিয়ে নিয়ে মন দিয়েছিলাম বইয়ের পাতায়, যে আসলে আমার সব’চে প্রিয় সঙ্গী। হঠাৎ এক রোদ ভেজা দিনে, মেইল চেক করতে গিয়ে দেখি, ইয়াহুতে আমার ইনবক্সে অনেকগুলো অফলাইন মেসেজ জমে আছে। মেইলপেজে চ্যাটের সুবিধা তখন ইয়াহু মাত্র দিতে শুরু করেছে।তার একগাদা মেসেজের উত্তরে আমি শুধু আরেকবার ক্ষমা চাইলাম। সে চাইলো দেখা করতে।
ঠিক হলো আমরা টিএসসিতে দেখা করবো, বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোলেও আমরা দু’জনেই আসলে সুযোগ পেলেই সেই প্রাঙ্গনে ফিরে যেতে বড্ড পছন্দ করি। তাই সেদিন সেখানেই আমি অপেক্ষা করছিলাম, টিএসসি’র গেটে।
সে এসেছিলো একটা লাল জামা পরে, আমার প্রিয় রঙ লাল, সেটা সে জানত। আমাকে দেখেও যেনো সে দেখলনা, আমিও এটাই প্রত্যাশা করেছিলাম। যদিও নেটে আমরা দু’জনেই দুজনের ছবি দেখেছি। কিন্তু আমি জানতাম, সে আমাকে সত্যি চিনবেনা। তার দিকে তাকিয়ে কেবল মনে হলো, এমনিতো কথা ছিলো।
ক্রাচে ভর দিয়ে আমি বেশ দ্রুতোই হাঁটতে পারি, তাই তার পেছনে যেয়ে যখন ডাক দিলাম, “লীনা”, সে চমকে উঠে তাকালো আমার দিকে, “তুমি?”, আমি বললাম, “হ্যাঁ, আমি”। হাতের গোলাপগুলো রাখলাম তার কোলে, তারপর বললাম, “ভেতরে যাবে? বসবো কিছুক্ষণ”। নীরব সম্মতিতে মাথা ঝোঁকালো সে, আমার পাশে পাশে চলতে শুরু করলো তার ব্যাটারী অপারেটেড হুইলচেয়ার।
পাশাপাশি সেদিন আমরা চলেছিলাম অনেকদূর, অনেকটা দূর, যতোদূর কেউ কক্ষণো হাঁটেনি।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×