somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার “শবনম” পাঠ

২০ শে মে, ২০১১ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ মুজতবা আলী’র সাথে আমার পরিচয় ডিগ্রী ক্লাসের বাংলা সংকলনের একটা গল্প দিয়ে। ঐ গল্পটা তার “চাচা কাহিনী” থেকে নেওয়া, এটা মনে আছে (পরে চাচা কাহিনী পড়েছি কিনা); কিন্তু গল্পটার নাম মনে নেই। অবশ্য “ ’নিস্তব্ধতা হিরণ্ময়’- একথাটা যে বলেছে তাকে যেন মরবার আগে একবার একলা-একলি পাই।” – এই লাইনটা পড়লেই সৈয়দ সাহেবের ভক্তরা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন গল্পটার কথা বলছি।
পড়ছিলাম “দেশে-বিদেশে”, হঠাৎই ইচ্ছে হলো আগে “শবনম”টা শেষ করবার, দু’টোই আফগানিস্তানের প্রেক্ষাপটে লেখা কিনা। মিথ্যা বলবোনা, পড়বার পর, এবং পড়বার মাঝে, কতবার যে আমার চোখ ভিজেছিলো, সেটা আসলে হিসেব করে বলা যায়না। এই লেখাটা আসলে একজন পাঠকের মুগ্ধতার বহিঃপ্রকাশ।
সৈয়দ সাহেবের লেখার বৈশিষ্ট্য হচ্ছে তার তীক্ষ্ণ রসবোধ, আর তার মাথায় তুলে আছাড় মারা’র কৌশল। শবনম ও এর বাইরে নয়। প্রথম দুই খন্ড শবনমের এতোই মধুর, এতোই প্রেমের উচ্ছাসে ভরা, সেখান থেকে যখন পাঠককে তৃতীয় খন্ডের বিরহে ভরা সমুদ্র পাড়ি দিতে হয়, সে বড্ড কঠিন লাগে। প্রথম দুই খন্ডে কি বিরহ ছিলো না? ছিলো, শবনমের প্রেমে “মজনূন”-পাগল যে মজনূন, শবনম কান্দাহার চলে গেলে তার প্রতিটি মুহুর্ত কি একাকী চরম অপেক্ষায় যায়নি? শবনম বলেছিলো, “আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে পরো না”, মজনূন তো বটেই, এক মুহুর্তের জন্য পাঠক পর্যন্ত শবনমের বিরহে, বিবৃতিকারের কাতরতায় অভ্যস্ত হয়ে পরেন না।
কিন্তু তারপরও, শবনমের রূপ, আর তার প্রাপ্তিতে বিবৃতিকারের সুখ, পালটা সৌভাগ্যের উপাখ্যান শবনমের সব মিলিয়ে প্রথম দু’খন্ড আমাকে করেছিলো ‘হিংসিত’। আমার জীবনে যদি অমন একটা প্রেম থাকতো, জীবনের কাছ থেকে চাইবার খুব কম কিছুই থাকতো। শবনম মজনূন’কে ভালোবেসে ধন্য, মজনূন তাকে ভালোবেসে তার চেয়ে আরো ধন্য; কে যে কাকে বেশী ভালোবাসে, সে হিসেব করতে না যাওয়াই ভালো।
শবনমের হারিয়ে যাওয়া, তৃতীয় খন্ডের সারমর্ম হতে পারতো এটাই; কিন্তু না, পাঠক তৃতীয় খন্ডের মুল সূর হিসেবে দেখতে পায় মজনূনের বিবর্তন। সত্যিকারের “মজনূন”- পাগল প্রেমিক থেকে মজনূন হয়ে ওঠে “সুফী”- সাধক। প্রিয়ার অপেক্ষা তাকে অভ্যস্ত করে না, কিন্তু প্রিয়ার বিচ্ছেদ তাকে এতো শক্তিহীনও করেনা, যে প্রিয়ার জন্যে তার অপেক্ষা এতোটুকু দূর্বল হয়।
গল্পের শেষ হয় শবনমের বাড়ি ছেড়ে যাবার আগে লেখা ছোট্ট চিরকুট দিয়ে, “বাড়িতে থেকো, আমি ফিরবো।” শবনম ফেরেনা, মজনূন অপেক্ষায় থাকে, পাঠকের গালে চোখের জলের নতুন প্রলেপ পড়ে। পাঠক শবনমের বিরহে অভ্যস্ত হয়না, সব মহান প্রেম কাহিনী’র মতো “শবনম”-এর শেষ বিচ্ছেদে, এই সত্য মেনে নিতে পারে না। মজনূনের মতোই পাঠক অপেক্ষায় থাকে, শবনম ফিরবে, আর ঠিক এখানেই লেখকের সার্থকতা।
“প্রথমে দেখেছিলুম কপালটি। যেন তৃতীয়ার ক্ষীণচন্দ্র। শুধু, চাঁদ হয় চাঁপা বর্ণের, এর কপালটি একদম পাগমান পাহাড়ের বরফের মতই ধবধবে সাদা। সেটি আপনি দেখেন নি? অতএব বলবো নির্জলা দুধের মত। সেও তো আপনি দেখেন নি। তাহলে বলি বন-মল্লিকার পাঁপড়ি’র মত। ওর ভেজাল এখনো হয়নি।”

আমার পড়া বইগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রেম কাহিনী এটিই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×