যে ভাষার জন্য সালাম, রফিক জীবন দিল সেই ভাষার মর্যাদা কি আমরা রাখতে পাড়ছি???
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ মাতৃভাষা দিবস। এ ভাষার জন্য জীবন দিয়েছে অনেকে। তাদের জন্য আজ দুঃখ করতে হয় কারন যাদের জন্য ও যে ভাষার জন্য তারা জীবন দিয়েছে সেই আমরা তার মর্যাদা রাখতে পারছিনা। নিজেদের মাতৃভাষাকে বিলীন করে দিয়ে ঝুকে পড়ছি বিদেশী ভাষার প্রতি। আমরা যেভাবে ইংলিশ ও হিন্দির প্রতি ঝুকে পড়ছি তাতে মনে হয় যেন বাংলা ভাষা আমাদের নিকট মুখ্য নয় গৌণ!! শুধু ভাষা কেন আজ আমাদের মাঝ থেকে ধীরে হারিয়ে যাচ্ছে বাঙ্গালী ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কুতি।। পাশ্চাত্য ও ভারতীয় সংস্কৃতি আজ আমাদের মাঝে এমন ভাবে ঢুকে গেছে যে এখান থেকে বেরিয়ে খুবই কষ্ট সাধ্য!!
আমরা আমাদের বাঙ্গালীত্বকে বর্তমানে কয়েকটি দিবসে আবদ্ধ করে রেখেছি। শুধুমাত্র সেই দিনগুলো এলেই মনে পড়ে যে আমরা বাঙ্গালী!! যেমন: একুশে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, কার্তিক এর নবান্ন ও পহেলা বসন্ত ইত্যাদি। এমন অনেকে আছেন যারা শুধু সেই বিশেষ কয়েকটি বাঙ্গলা দিন ও মাসের নাম জানেন এর বাহিরে বাংলা দিন, মাস ও ঋতুর নাম বলতেই পারে না!!! এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রমানিত। আমরা ভুলে গেছি বাংলা বার মাস ও ছয় ঋতুর নাম।।
এমনকি ৫২ ভাষা আন্দোলনে যেদিন সালাম, রফিক ও জব্বাররা জীবন দিয়েছিল সেদিন বাংলা কত তারিখ ছিল তাও অনেকে বলতে পারবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন