
আজকাল প্রবল শীতে
স্যাতস্যাতে ঠান্ডা হয়ে আসা কোলবালিশ কম্বলে
হাতড়ে ফেরে মন উষ্ণ কারো ছোয়া
ছোয়াছুয়ি দুরত্বে যাকে সদাই যেত পাওয়া।
সুদীর্ঘকাল পাশাপাশি দিন মাস বছর গড়িয়ে
কখনো আবেগে অথবা অবহেলায়
সুখ স্বপ্ন ভাগাভাগির সেই দিনগুলি আজ অতীতের মেঘ
বৃষ্টি অথবা শিশির হয়ে ভিজে হৃদয়ের চোরাগলি।
আসছে বসন্তে হাতে হাত রাখার রজত জয়ন্তী
ঘটা করে পালনের সব প্রস্তুতি সেরে
পরপারে পাড়ি জমিয়ে বুঝি ডাকছ আমায়
আমিতো আসতেই চাই স্নিগ্ধ ঘুমে
অনাদিকাল পাশে থাকার পয়গম নিয়ে।
১০.১২.২০১৪ সকাল ১০.৫১ মি.
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



