
নিজেকে চিনে ওঠার আগেই ছিড়ে ফেলা গোলাপ হাতে দাড়িয়ে আছি
শেকড়ের টান ভোলা গোলাপে ভাঙ্গা মন জোড়া লাগবে কিনা
দোটানায়, হৃদয়ের মানসপটে আঁকা ঝাপসা ছবিগুলো
কেবল কল্পনাই হবে নাকি ছিটেফোটা মিলবে বাস্তবতায়।
চোখে চোখ রাখবে অতপর মানভাঙ্গা লাজ আড়াল করতে
নামিয়ে নিবে মুখ আর আমি সব পাবার আনন্দে আত্মহারা হয়ে
কি করে ফেলতে পারি আন্দাজ করা ভার
হতে পারে তা শব্দহীন প্রবল আবেগের ঝড় সেই অপেক্ষায়।
তোমার আয়ত চোখে চোখ রাখার তরে ঠুনকো ধরনী
ভাষা দিয়ে, স্বত্ত্বা দিয়ে বোঝাতে পারিনি তোমায়
এবার বোঝাব বলে পণ করেছি কি করে জানিনা
তবে পারতেই হবে বিশ্বাস নিয়ে বলছি তোমায়।
ঠাট্টাচ্ছলে বলে দেয়া কথাও কি করে হৃদয়পটে গেথে নিতে পার
তা তুমিই জান, আমার পৃথিবী উন্মুক্ত ছিল যার দরজা জানালা
কেবলই তুমিময়, ভাষাহীন পৃথিবী ভালবাসা পাবে না
এমনটি হবার নয় নাকি সহসাই হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
