
নিরবে এসে সরবে করেছ ঘোষনা-
তুমিই আমার সারাবেলা হবে
আঁধারে আমি হাতড়ে ফিরব তোমারই হাত
তোমার সাথেই কাটিয়ে দেব চাঁদজাগা সহস্র রাত।
তোমার সাথেই খুনসুটিতে কাটবে বিকেল
ক্যান্ডেললাইট ডিনার মানে তুমি আর আমি
শীতার্ত অনুভূতিতে পাশ ফিরব তোমার ওম জড়াতে
বাঁধভাঙ্গা আবেগি কান্নায় পাশে চাই তোমায় সমবেদনায়।
তুমিময় হবে সারা দিনরাত, তোমার চোখে ধরব রাঙ্গা প্রভাত
আর তুমি হাঁসলেই হাসবে ধরা, আমার পৃথিবী তুমিভরা
আদুরে ডাকে ডাকছি তোমায়, চল হারাই হৃদয়পুরা।।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




