দাড়ভাঙ্গা মাঝির চোখে দেখা স্বপ্ন
সমীকরণ আঁকে চোখ ভেসে যাবে নাকি ফিরে পাবে
হাড়ভাঙ্গা খাটুনির ফসল মরিচিকা হবে নাতো আবারো।
বুকের বামপাশে চিনচিনে ব্যথাটাকে ভ্রম ছাড়া কি আর বলব
ওসবের চিকিৎসা নামক হায়নার ক্ষুধা মেটানোর সাধ্য নেই
চেপে ধরে আছি বুক যেন ধরে আছি সমাজের বিবেক
ক্ষুধার রাজ্য, অলীক স্বপ্ন অথবা স্বর্গের হাতছানি।
অনেক অধরা স্বপ্ন, অগুনতি না পাওয়া প্রাপ্য
জলাঞ্জলি দিয়েছি আমি
সয়েছি নরকের আগুন ক্ষুধা, বঞ্চনা সহ
জানা অজানা নামে ছদ্মনামে।
তবে আজ আর ক্ষোভ নেই কোন চারিধার শান্ত কোমল
মখমল যেন যেমনটি চেয়েছিলাম জনমভর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


