ঠিক যেন ছোট্ট বেলাটির মতন-
তোমাকে বলতে চাই স্ট্যাচু আর
তুমি দাড়িয়ে থাকবে ঠায়, চোখের সামনে অনাদিকাল।
ঘুরিয়ে ফিরিয়ে আমি তোমাকেই দেখতে চাই অনবরত
যেমনটি করে দেখার কথা ছিল, যেমনটি দেখা হয়ে ওঠেনি
আজ আমি চাই, আজ আমার চাই।
তুমি বুঝি হেয়ালি ভাবছ ঠোটের কোণে মিষ্টি হাঁসি একে
চাইছ আমি যা চাই বুঝতে না দিয়ে।
তুমি জান পাগলামীগুলো মোর আগাগোড়াই ছিল
আর এমন অদ্ভুতুড়ে আমাকেই ভালবাস তুমি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


