
ডায়েরীটি হাওয়া হয়ে গেছে বহুদিন
স্মৃতির মানসপটে আবছা ছায়া রেখে
মাকড়শার ঝুল ঝাড়তে গিয়ে ওকে পেলাম ফিরে
একঝাক স্মৃতির টাটকা গন্ধ মাখা।
ঘটনা স্মৃতি হয়ে হারায় কালের অতলে
অতঃপর আচানক হানা দেয় হৃদয়ের মূলে
স্মৃতিরা এসেছে ফিরে বর্ণমালা হয়ে
ধুলি জমা হৃদয়ে পথহারা কাপন তুলে।

সময়ের ফুল গন্ধ হারালেও অতীতের গৌরব আজো তাজা
মেঘের মলাট আঁকা নিছক ডায়েরী ভেবনা বোকা
মলাট বন্দী অতীত খাটছে ওতে সাজা
তোমার চোখের তারায় মুক্তি লেখা আছে
তুমি পড়লেই কেবল ঘুচবে বন্দিত্ব
মিলবে মুক্ত আকাশে ডানা মেলার অধিকার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
