somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মাদ আব্দুলহাক
প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

সচেতনতা

২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবকিছুতে আমরা ধর্মকে টানি। অনেকে জানে না টানাটানি করলে যে কানি ছিঁড়ে এবং ছেঁড়াছিঁড়ির জন্য ঝটকানি যথেষ্ট। বেশভূষায় ধর্মগুরু এবং নাচানাচির জন্য ধর্মচারীর অভাব নেই। ভক্তের ভান এবং ভণ্ডের ভণিতায় সাধারণ ধার্মিকরা বিভ্রান্ত। একদল আদা-জল গিলে ইসলাম ধর্মের সাথে লেগেই থাকে।

হত্যা করে হতকে জীবিত করতে পারে না এবং আরো কিছু বিষয় আছে যা মানুষের আয়ত্তের বাইরে। মানুষ খামোখা বকবক পছন্দ করে, যা জানে না তা নিয়ে আরও বেশি মুনশিয়ানা করে। ভাব ধরে ভাবুক এবং বেশ ধরে বিশেষজ্ঞ সাজে। অন্য ধর্ম গোত্র অথবা গোষ্ঠির জন্য হলেও কোরআন এবং ইসলাম ধর্ম সকলের জন্য। রহমত হেদায়াত এবং রোগমুক্তির তথ্য কোরআনে আছে কিন্তু আমরা তা চর্চা করি না। ধার্মিককে নিয়ে হাসাহাসি করলেও তলতলে অনেকে জল গিলে। গুপ্তমন্ত্র, তাবিজ, পানিপড়া, জাদুটুনার জন্য ঠিকই ভণ্ডদের কাছে যায়।

আমি ক্যাবিং করি। একদিন এক ভদ্রমহিলাকে কোথাও নিয়ে যাচ্ছিলাম, তখন কথাকথায় ধর্ম প্রসঙ্গ আসলে উনি বলেছিলেন, ধর্মগুরুরা রায় দেয় কে ধার্মিক হবে কে হবে না। তারপর অনেক কথা হয়েছিল, একবার আমি বলেছিলাম নারী কত সাহসী তা কেউ জানে না। আদমের (আঃ) সাহস হয়নি নিষিদ্ধ ফল স্পর্শ করার, হাওয়া তা খেয়েছিলেন। তখন উনি বলেছিলেন এই জন্য নারীকে mother nature বলা হয়।

খালি গড়গড়া মুখস্ত পড়লে হবে না, কোরআন পড়ে বুঝতে হবে। কোরআনে গূঢ়তত্ত্ব এবং নিগূঢ় রহস্য আছে। সুখ-শান্তি-স্বস্তি, আরোগ্যপ্রাপ্তি, সম্পদ এবং স্বাচ্ছন্দ্যের সূত্র সংক্ষেপ বর্ণিত আছে। গুপ্তসম্পদের জন্য মানুষ অভিযানে বেরিয়ে অভিযাত্রী হয়। কিন্তু আত্মিক শান্তি-স্বস্তির জন্য কোরআন পড়ার ফুরসত নেই। গভীর তৃপ্তির জন্য যা তা করতে রাজি হলেও গভীর তত্ত্ব বুঝার জন্য কোরআন পড়ে না, বলে কোরআনের বিষয় বেশি গভীর। যে কিচ্ছু মানে না সে-ও জানে মৃত্যুর হাত থেকে কেউ নিস্তার পাব না। পারমাণবিক হলেও অনেক জীবাণু জীবননাশক, প্রতিকূল পরিস্থিতি থেকে নিস্তারের উপায় হলো শান্তিস্বস্তির সাথে পারমার্থিক চিন্তা করা, জ্ঞানীগুণী এবং বিজ্ঞানে বিশেষজ্ঞদের আদেশে আদিষ্ট এবং উপদেশে উপদিষ্ট হতে হবে নইলে অনেকের মৃত্যু হবে, এবং তা হবে আত্মহত্যা।

আমার বিশ্বাস এবং অভিজ্ঞতা আমি সকলের সাথে ভাগ করি।
সকলের মঙ্গল হোক।
স্বত্ব.মো.আ.হা

ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×