somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবি আকাশ
কথা বলার মাধ্যমে কাছে আসা যায় । হৃদয় দিয়ে সবকিছু যারা বিচার করেন তাদের এই পৃথিবী বুদ্ধিহীন বলতে পারে তবে তারাই কিন্তু অত্যন্ত সুন্দর ভাবে নির্মলতার সহীত এই পৃথিবীতে জীবন যাপন করে । কথা বলে কাছে আ

ইলাস্ট্রেটর ট্রিকস

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় লিখিত ইলাস্ট্রেটর টিউটোরিয়াল রিলেটেড ব্লগের সংখ্যা খুবই কম । সার্চ ইঞ্জিন গুলোতে একেচেটিয়া ভাবে ইংরেজী ভাষার ব্লগ গুলো স্থান করে নিয়েছে । যেগুলোর বেশির ভাগেই (ডুড , সিস , ব্রো) টাইপের ইংরেজীতে লেখা । বাংলাদেশে যেমন নোয়াখালী আর বরিশালের ভাষা আলাদা , তেমনি হয়তো বাহিরের দেশেও অঞ্চল ভেদে মূল ভাষার বিভিন্নতা ঘটে । পুরো ইন্টারনেট জুড়ে যেটুকু তথ্য সংগ্রহীত আছে ততটুকুই যথেষ্ট একজন পারফেক্ট গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে তৈরী করার পক্ষে । প্রয়োজন শুধু দৃঢ় ইচ্চা আর অভেদ্য ধৈর্য্য , সেই সংগে কঠোর অনুশীলন ।
আমরা আর্ট খাতায় অতি সহজে তিন-চারটে দাগ দিয়ে কিছু একটা সেইপ বানিয়ে ফেলতে পারলেও কম্পিউটারে সেই কাজটি করতে গেলেই অনেকগুলো টুলস ও অপসনের মুখোমুখি হতে হবে ।
কোন কিছু আকা এবং ডিজাইনিংর এর জন্য পারফেক্ট সফটওয়্যার হিসেবে এডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইনার-দের নিকট প্রচুর জনপ্রিয় । কিছুদিন আগে আপওয়ার্কের এক ফ্রিলেন্সারের প্রোফাইল ওভারভিউতে দেখলাম তিনি লিখেছেন “আমি চাইলে একটানা বার ঘন্টা ইলাস্টেটর সফটওয়্যার-টির সাথে অতিবাহিত করতে পারব” ।বোঝায় যাচ্ছে কতটা ইলাস্টেটর পাগলা তিনি ।
যাই হোক । “জীবনে উন্নতি করতে হলে সর্টকার্ট ওয়ে ব্যবহার করতে হবে ” । কথাটি প্রথম শুনি আমার এক বন্ধুর কাছ থেকে । প্যারেডের লাইন টপকে সামনে যেতে যেতে সে আমাকে কথাটি বলেছিল । অবশ্য আমি কখনো এই বাণীটি তার বলে বিশ্বাস করিনি ।নিশ্চয় কোন এক বিজ্ঞ জনের হবে ।
তো ইলাস্টেটরেও এমনি কিছু সর্টকার্ট টিপস আছে যা শিক্ষানবীশ ডিজাইনারদের জানা অতীব জরুরী । আশা রাখছি পর্যায়ক্রমে সেগুলো আউট অফ বক্স করতে সক্ষম হব ।
প্রয়োজণীয় উপকরণ(( :(ওহো ! ইদানিং বেশি প্রাকটিক্যাল লিখতে লিখতে এই কথাটা্ লিখার অভ্যাস হয়ে গেছে । । দুঃখিত । তাছাড়া আপনারা তো জানেন ই কী কী দরকার ) ) ।
প্রথমে ইলাসস্টের সফটওয়্যারটি রান করান ।।
{1}



তারপর আপনার পছন্দ অনুযায়ী আকারে পেইজের সাইজ নির্ধারণ করে OK বাটনে ক্লিক করুন ।

{2}










{3}









ইলাস্টেটরে রানিং পেইজটির দেখানো আার্টবোর্ডটিকে আপনি চাইলে হাইড করে দিতে পারেন । সেইজন্য আপনাকে ভিউ ম্যেনুর ড্রপ লিস্ট থেকে হাইড আর্টবোর্ড অপশন নির্বাচন করতে হবে ।
তারপর চিত্রানুযায়ী দুটি ইলিপটিক ড্র করি ।
{4}



তারপরের কাজটি হবে টুলবারে অবস্থান করা রোটেট(ঘোরানো) টুলটির সাথে ।

{5}











টুলটিতে সিলেক্ট করার পূর্বে আমাদের ওপরের প্রথম ছোট্ট ইলিপটিক অবজেক্ট-টিতে সিলেকশান টুল(v)-এর সাহায্যে সিলেক্ট করে নেই । (( চিত্র – 8 এর মতন ))
রোটেড টুলটিতে ক্লিক করে দ্বিতীয় ইলিপটিক অবজেক্টটির এক্সিসে(অক্ষে) একটি ক্লিক করি । তারপর আবার অল্টার কী চাপ দিয়ে সেই এক্সিস বরাবর ক্লিক করি । দেখা যাবে টুলটির ছোট্ট একটি ডায়ালগ বক্স ওপেন হবে ।
{6}


[এখন এ্যাঙ্গেলের জন্য নিধারিত বক্সে লিখি 360/25 আর তারপর alt+p(preview) কী কমবিনেশন প্রেস করি ।
দেখা যাবে যে সেখানে এ্যাঙ্গেলের স্থলে 14.4 লিখা আছে । আর কোনরুপ পরিবর্তন না করে alt+c(copy) কী কম্বিনেশন চাপি ।
{7}







তারপর দেখবেন যে প্রথম ইলিপটিক অবজেক্টটির পাশে আরেকটি ইলিপটিক অবজেক্ট সংযোজন হয়েছে ।
তারপর ctrl+d কী কম্বিনেনে চেপে ধরে থাকুন । দেখবেন যে আপনার কী প্রেসের ফলে প্রতিবার নতুন একটি বৃত্ত সংযোজন হচ্ছে এবং আকর্ষনীয় একটি ডিজাইন তৈরী করে ফেলেছে ।
{8}



আপনি চাইলৈ আপনার মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করে আর্টটিকে আরও আকর্ষনীয় করতে পারবেন ।
ছোট্ট একটি টিপস : কোন কিছু আকার পূর্বে প্রথমে আর্ট টিকে আপনার মাথায় স্টোরমিং করে নিন । তাহলে আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার আর্টটি সম্পন্ন করতে পারবেন ।
আর কেবল তাহলে ই আপনার মাঝে দক্ষতা আসবে আর দক্ষতা আসলেই সুনাম আসবে আর সুনাম আসলেই কাস্টমার আসবে । । ধন্যবাদ সবাইকে । । । । ।
উপরিক্ত পদ্দতিতে তৈরী করা আমার বেশ কিছু ডিজাইন দেখুন ।। । নিচে >











সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×