somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিমন ও স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে কবিতা : অপমাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপমাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
আখতারুজ্জামান আজাদ


মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
কে মাননীয়?
কিসের মাননীয়?
আমি আপনাকে মানি না!

আপনি গায়েবি মন্ত্রী,
আপনি শত্রু'জ মন্ত্রী,
আপনি বেকার মন্ত্রী!

দুগ্ধপোষ্য শিশুর লাশে পা রেখে আপনি ভণ্ডপিরের কণ্ঠে বলেন,
"আল্লার মাল নিয়ে গেছে আল্লায়!"

চব্বিশটি লাশের ওপর দাঁড়িয়ে আপনি শজারুমস্তক নাচিয়ে বলেন,
"উই আর লুকিং ফর শত্রুজ!"

কিশোরের কর্তিত পা ভ্যানিটি ব্যাগে লুকিয়ে আপনি বলেন,
"আমার কিছু করার নাই!"

আপনি অন্ধ,
গণ্ডারচর্ম ভেদ করে আপনি খুঁজে পান না শত্রু।

আপনি অমেরুদণ্ডী,
কেঁচোগতি নিয়ে আপনি পৌঁছতে পারেন না আল্লার দরবারে।

আপনি জগন্নাথ,
আপনার দু জোড়া ঠোঁট আছে, একজোড়া হাত নেই।

আপনি জানেন না --
অসংখ্য মন্ত্রীর অসংখ্য ঠোঁটের চেয়ে একটি কাটা পা অধিক দামি।

আপনি বোঝেন না --
কালা ফ্রাংকেনস্টাইন আপনার মাথায় তাক করে আছে হিংস্র রিভলবার।

আপনি ভুলে গেছেন --
'ছাড়া পেয়ে যাক শত অপরাধী,সাজা না পায় যেন একজন নিরপরাধ।'

যে পা নিয়ে আপনার কিছুই করার নেই,
উপরে তাকান --
পা-টি ঝুলছে আপনার কপাল বরাবর।
সামনে তাকান --
পা-টি ধেয়ে আসছে আপনার দিকে।
ডানে তাকান, বাঁয়ে তাকান --
পা-টি আপনাকে দু পাশ থেকে পিষে ধরতে উদ্যত।

আপনাকে,
আপনার গদিকে
ভূপাতিত করতে
কাটা পায়ের একটি লাথিই যথেষ্ট!

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
কে মাননীয়?
কিসের মাননীয়?
আমি আপনাকে মানি না!
আপনি অপমাননীয়!


কাব্যগ্রন্থ : সামরিক কবি, বেসামরিক প্রেমিক
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×