somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা : রাষ্ট্রকনডম, ঘুরে বেড়ায় শিশ্ন থেকে শিশ্নান্তরে

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রকনডম
আখতারুজ্জামান আজাদ


এক রাজ্যে একটি অশীতিপর লম্পট আছে,যে একদা সর্বশক্তিমান ছিল।

লম্পটটি রাজ্যের প্রজাদের রিজিক বণ্টন করত,
রাজ্যের বৃষ্টিবাদল নিয়ন্ত্রণ করত,
দৈনিক ২৪টি অধ্যাদেশ নাজিল করত
এবং যার ইচ্ছা তার জান কবজ করত।

জুব্বা-হাফশার্ট-পেঙ্গুইনকোট নির্বিশেষে মুরিদ উপগ্রহেরা তাকে অনবরত তাওয়াফ করত।

সে চাইলেই যে কাউকে উপপত্নী বানাতে পারত,
অন্তর্বর্তীকালীন স্ত্রী কিংবা প্রেমিকা বানাতে পারত,
যে কাউকে দাঁড় করাতে পারত কিংবা শোয়াতে পারত।

লম্পটটি শুয়ে থাকলে তার মুখে কুকুরের হাড়ের মতো রক্ষিতার স্তন ঝুলত,
নগ্ন হলে দশ দিক থেকে দশ উপপত্নী তার শিশ্ন চুষত।

ধর্ষকটি কেবল নারীধর্ষণ করত না;
বহুশাখাবিশিষ্ট মহাশিশ্নটি দিয়ে-
সে নদীধর্ষণ করত,পাহাড়ধর্ষণ করত;
মসজিদধর্ষণ করত,আদালতধর্ষণ করত;
টেলিভিশনধর্ষণ করত,কবিতাধর্ষণ করত;
এমনকি মানিক মিয়া এভিনিউর বুদ্ধিপ্রতিবন্ধী দালানটিও ধর্ষণ করত!
৭০ কিংবা ৭০শ নয়,৭০লক্ষ শিশ্নের সমশক্তি ছিল তার মহাশিশ্নে!

একদিন,
যখন রাজ্যের সমস্ত নদী-পাহাড়-মসজিদ-আদালত-কবিতা বিদ্রোহ ঘোষণা করল,
উপগ্রহ-উপপত্নী-রক্ষিতারা প্রাসাদ ছেড়ে বেরিয়ে এল,
লম্পটের বীর্যোত্‍পাতে গোটা রাজ্য চিটচিটে হয়ে গেল,
লম্পটের মলমূত্রের পূতিগন্ধে গোটা বিশ্ব নাকে রুমাল চাপল,
আরবপ্রভুরা দিনার-দিরহাম-রিয়াল-খয়রাত বন্ধ করে দিল,
ঠিক তখনই,ঠিক তেমনই এক কুক্ষণে-
উনিশ শ আটাশি সালের নয়ই জুন,
লম্পটটি একটি ঐশী কনডম কুড়িয়ে পেল--রাষ্ট্রধর্ম!

বহুশাখাবিশিষ্ট মহাশিশ্নে মহাকনডমটি পরে
লম্পটটি আবার শুরু করল মহাধর্ষণযজ্ঞ!

কনডমটি পরায়
সে নিজে নিশ্চিন্ত-নির্বিঘ্ন-নিরোগ থাকল,
অধিক যোনি ধর্ষণ করতে পারল,
ধর্মশেয়ালগুলো অবাকবিস্ময়ে হুক্কাহুয়া করতে লাগল,
মরুভূমি থেকে জাহাজে জাহাজে পালে পালে মাদি দুম্বা আসতে থাকল।

লম্পটটির বয়স হয়েছে,
পৌনে দু পা কবরে গেছে,
জুব্বা-হাফশার্ট-পেঙ্গুইনকোটের যৌথ আক্রমণে কনডমটিও শিশ্নছাড়া হয়েছে।

কনডমটি ছিঁড়ে দুশো সত্তর টুকরা করে এখন পরে আছে ২৯ ডিসেম্বরের সেকুলার মোল্লারা!

সাধারণ কনডম ডিসপোজ্যাবল।
রাষ্ট্রধর্ম-রাষ্ট্রকনডম পার্পেচুয়াল,
এরা যুগে যুগে ঘুরে বেড়ায় শিশ্ন থেকে শিশ্নান্তরে...

ঢাকা,২৩জুন ২০১১
কাব্যগ্রন্থ : সামরিক কবি, বেসামরিক প্রেমিক
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×