somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোরেমনের আগ্রাসনে আমাদের শিশু এবং একজন সাংসদের উপলব্ধি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে নাগরিক জীবনের ইট পাথরের নগরীতে শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ, খেলাধুলা, আনন্দ প্রকাশের পরিবেশের বড্ড অভাব। বেশির ভাগ সময়ই তাদের চার দেয়ালে আবদ্ধ থাকতে হচ্ছে। ঘরের ভেতরই তাদের জগত্, তাদের বিচরণ। খেলার মাঠ, বন্ধুবান্ধবের বিকল্প হয়ে দাঁড়াচ্ছে টিভি গেমস, কার্টুন। দিনে দিনে এসবে আসক্ত হয়ে পড়ায় বিভিন্ন জটিলতার শিকার হচ্ছে তারা, যা শিশুর সৃজনশীল বিকাশে অন্তরায়। শিশুর মনোজগতে কার্টুন সিরিয়ালের প্রভাব সুদূরপ্রসারী। কার্টুন ছোটদের কাছে খুব মজার বিষয়, এটা মানতেই হবে। তবে উদ্বেগের বিষয় কার্ট্নু সিরিয়াল শিশুদের মাঝে শুধু দেখার মাঝেই সীমাবদ্ধ নয়, শিশুরা এ সকল কার্টুন সিরিয়ালের বিভিন্ন চরিত্রকে হুবহু নকলের চেষ্টা করে। ছোটদের জন্য দেশে-বিদেশে যে কার্টুনগুলো তৈরি হয়, সেগুলোর প্রধান উদ্দেশ্য এর মাধ্যমে ইতিবাচক কাজগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। যেমন— বড়দের সম্মান করা, স্কুলের পড়া ঠিকমতো শেখা, সত্য বলা ইত্যাদি। মীনা কার্টুন এর উৎকৃষ্ট উদাহরণ।


বেশ কিছুদিন জাপানি কার্টুন ‘ডোরেমনে’র মম্প্রচার হচ্ছে। দিনের দীর্ঘ সময়জুড়ে দেখানো হয় এটি। ডিশ চ্যানেলের মাধ্যমে বর্তমানে একটি চ্যানেলে ডোরেমন নামের এই কার্টুন সিরিয়াল হিন্দিতে ভাষান্তর করে দেখানো হয়। অবারিত আকাশ সংস্কৃতির কল্যাণে বাংলাদেশের প্রায় সব শিশুরা এই কার্টুন দেখার সুযোগ পাচ্ছে। এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে শিশুরা ডোরেমন কাটুন সিরিয়ালটি দেখে না। কার্টুনটি শিশুদের মধ্যে এতই জনপ্রিয় যে, ধীরে ধীরে এটি প্রায় প্রত্যেক মা-বাবারই কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে। কারণ ডোরেমন নামের কার্টুনটি একেবারেই ভিন্ন ধাঁচের। এখানে নোবিতা নামের প্রধান চরিত্র পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী। সে তার মা-বাবা আর শিক্ষকদের ফাঁকি দিয়ে নানা কাজ করে এবং ‘ডোরেমন’ নামে আরেক চরিত্র তাকে এতে সাহায্য করে। এসব হয়তো শিশুর ওপর প্রভাব ফেলত না, যদি সে পরিণত বয়সে এটি দেখত। কিন্তু এমন একটি বয়সে এসব নেতিবাচক চরিত্র দেখছে, যখন শুধুই দেখে শেখার বয়স। ডোরেমনের মাধ্যমে শিশুর স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।


অনেক শিশু এই সিরিয়ালের পাত্র-পাত্রীর মতো বিভিন্ন চরিত্রকে হুবহু নকল করছে, হিন্দিতে কথা বলছে এমনকি মিথ্যা বলার অনুপ্রাণিত হচ্ছে। তারা বাসায় হিন্দিতে কথা বলে, খাওয়া-দাওয়া ও অঙ্গভঙ্গিতে বিচিত্র আচরণ করে। সব মিলিয়ে তৈরি হয়েছে ‘ডোরেমন ক্রেজ’। আগেই বলা হয়েছে, কার্টুনটি হিন্দি ভাষায় ভাষান্তরিত। এ কার্টুনে আসক্তি অল্প বয়সেই শিশুদের অন্য একটি ভাষা রপ্ত করিয়ে দিচ্ছে, যা নিজেদের সংস্কৃতির জন্য বড় ধরনের একটি হুমকি। নিজের ভাষা ঠিকমতো রপ্ত করার আগেই শিশু যদি অন্য একটি অপ্রয়োজনীয় ভাষায় কথা বলতে শেখে, সেটা দেশের ভবিষ্যত্ সাংস্কৃতিক মনন তৈরির পথে এক ধরনের প্রতিবন্ধক বটে। এ কার্টুনের প্রতি অতিরিক্ত আসক্তি কোমলমতি ছেলেমেয়েদের না আবার মাতৃভাষা ভুলিয়ে দেয়, এমনটাই শঙ্কা দেখা দিয়েছে।


(সংসদ সদস্য শাহরিয়ার আলম)
হিন্দিতে প্রচারিত জাপানি কার্টুন ডোরেমনের কুফল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শাহরিয়ার আলম। সংসদে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সিরিয়ালটি বন্ধের দাবি জানিয়েছেন। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে এর স¤প্রচার বন্ধ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন এই কার্টুন বাচ্চাদের হিন্দি আর মিথ্যা বলা ছাড়া কিছুই শেখাতে পারবে না। তার মতে এই কার্টুন বন্ধ না হলে বাংলা ভাষার চেয়ে হিন্দি বলা বেড়ে যাবে। যেসব চ্যানেল এই কার্টুন দেখাচ্ছে, সেগুলোর অনুমোদনও বন্ধ করার পক্ষে মত দেন তিনি। ওই সাংসদ আরও বলেন, এমন কার্টুন দেখাতে হবে যেগুলো বাচ্চাদের নৈতিক শিক্ষা দেয়। গত ৩ ফেব্র“য়ারি জাতীয় সংসদে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানান। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস হিসেবে গৃহীত হয়নি।


দেরিতে হলেও স¤প্রচার বিষয়ে জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের এমন উপলব্ধি অনেককে আশান্বিত করবে। দেশের হাজারো সমস্যার ভিড়ে বিষয়টি হয়তো সংসদে গুরুত্ব পাবে না। তবে এটাকে হালকাভাবে দেখার সুযোগ নাই। স্যাটালাইট যুগে প্রবেশের আগে বিটিভিতে প্রচারিত বেশকিছু জনপ্রিয় কার্টুন সিরিয়ালে আসক্ত ছিল শিশুরা। জাতীয় টেলিভিশন নেটওয়ার্কে প্রচার হওয়ার কারণে ওই কার্টুনগুলো ছিল অনেক বেশি নিয়ন্ত্রিত ও সম্পাদিত। আর সেগুলোর বেশির ভাগ ইংরেজি ভাষায় প্রচার হওয়ায় এর অপকারের চেয়ে উপকার ছিল বেশি। কিন্তু ডোরেমন এর সম্পূর্ণ বিপরীত। তাই দেরী না করে এখনই এর বিকল্প বের করতে হবে। এখানে মূল ভূমিকা পালন করতে পারেন মা-বাবা। স্কুলের শিক্ষকরাও বিশেষ ভূমিকা রাখতে পারেন। টেলিভিশনে প্রচারিত ভালো-মন্দের বিষয় সম্পর্কে ধারণা দিয়ে প্রভাবিত করতে পারেন তারা। একই সঙ্গে বলা যায়, ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত যারা, বিশেষ নীতিনির্ধারণী মহল— মিডিয়ায় প্রচারিত অনুষ্ঠানাদির ভালো-মন্দ দিক লক্ষ রেখে ব্যবস্থা নিতে পারেন। ‘মীনা’ বা ‘সিসিমপুর’ কার্টুনের আরো বেশি এপিসোড তৈরি করতে হবে। সরকারের পৃষ্ঠপোষকতায় আরো নতুন নতুন শিক্ষামূলক কার্টুন তৈরির পাশাপাশি বিদেশী অন্য কার্টুনকে বাংলায় ডাব করতে হবে। যাতে করে কোমল মতি শিশুরা আমাদের আবহবাম লোক সংস্কৃতির সাথে পরিচিত হবার সুযোগ পায়। শিশুরা কাঁদা মাটির মতো, ছোট বেলায় তাকে যেমন ভাবে গড়া যাবে তেমনই আচরণ ও বৈশিষ্টের ছাপ পড়বে তার ভবিষ্যৎ জীবনে।


কোমল মতি শিশুদের ওপর কোন অপসংস্কৃতির ছাপ না পড়ে সে জন্য আমাদের যবান হতে হবে তাদের ভিত রচনার জন্য।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×