somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা কর্তৃক শিশু সন্তানকে ধর্ষণের পর হত্যা!! ধরণী দ্বিধা হও, সৃষ্টিকর্তা আমাদের পাপ ক্ষমা করো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজের ৫ বছর বয়সী শিশু সন্তানকে ধর্ষণের পর পুড়িয়ে মেরেছেন সৌদি আরবের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একজন উপস্থাপক! গত ৩ ফেব্রুয়ারী সৌদি আরবের প্রধান সংবাদ মাধ্যম The Gulfnews.com জানায়, গত বছরের অক্টোবরে লামাকে নির্যাতন ও ধর্ষণ করেন তার পিতা ফায়হান। নির্যাতনে শিশু লামার মেরুদণ্ড এবং বাম বাহু ভেঙে গিয়েছিল। সংবাদ মাধ্যম আরো জানায়, সৌদি আরবের একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানের উপস্থাপক ফায়হান তার পাঁচ বছর বয়সী মেয়ে লামা আল-ঘামদিকে নির্যাতন ও ধর্ষণের পর তার শরীরে আগুন ধরিয়ে দেন পাষণ্ড এই পিতা। অগ্নিদগ্ধ হয়ে তার শরীর সম্পূর্ণ পুড়ে যায়। গুরতর আহত লামাকে হাসপাতালে ভর্তি করা হলেও ১০দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যায় অবুঝ শিশু।


গত নভেম্বরে লামা হত্যা মামলায় তার ধর্ষক ও হন্তারক পিতা ফায়হানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। তবে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতায় এমন বর্বর ঘটনা ঘটালেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি পাষণ্ড ফায়হান আল ঘামদিকে! কারণ সৌদি আইনে সন্তান বা স্ত্রীকে হত্যা করলেও বাবা বা স্বামীর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান নেই। ওই মামলায় ধর্ষণের অভিযুক্ত ফায়হানকে ২ মাস কারাদণ্ড ভোগের পর ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার মার্কিন ডলার মুচলেকায় মুক্তি দেওয়া হয়। আইন অনুযায়ী ওই জরিমানার অর্থ নিহত লামার মা গ্রহণ করবেন।


আদালতের রায়টি মানতে পারছেন না কেউই। আদালতের ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সৌদি আরবের নারী অধিকার সংগঠনের নেতারা। স্থানীয় একটি প্রতিবেদন জানায়, এ ঘটনায় সৌদী জনগণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। মানাল আল-শরীফ টুইটারে ‘আনা লামা’ শিরোনামে একটি টুইট পোস্ট করেছেন। ‘আনা লামা’র বাংলা অর্থ ‘আমি লামা’। তিনি নারী এবং শিশুদের অধিকতর নিরাপত্তা দাবি করেছেন ওই টুইটার বার্তায়

সূত্রঃ The Gulfnews.com
শিশু লামার ধর্ষনকারী পিতা ফায়হান
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
২১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×