হৃদয়ের নরম ঘরটা বহু দিন ধরে শুন্য পড়ে আছে
এ শুন্যতার পরিমাণ ঠিক তোমার হৃদয়ের আয়তনের সমান
এই মেয়ে যদি বলি, কবিতা হতে
হবে কি কবিতা তুমি আমার ?
নাকি তাচ্ছিল্যের হাসি হেসে বলবে আরে ধুর !
আমার জন্য আসবে গাড়ীচড়া রাজপুত্তুর
কি দায় পড়েছে, কবিতা হতে তোর মতো ,
চাল চুলোহীন এক অভাগার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


