
এ হৃদয় শূন্য করে রেখেছি!
অনন্তকাল থাকবে তা এ ভাবেই পড়ে।
কোন এক ক্ষণে কল্পনায় এঁকেছিলাম তারে,
মনের জানালা ভেঙ্গে চলে গেল
অবেলায়, কোন দূর অজানায় ।
যতবার আমি তাকে বুঝতে গিয়েছি
ততবার আমি মূর্খ হয়েছি।
এ ব্যর্থতা যে আমারি, এ দুঃখও যে আমারি
কত দিবা-নিশি উন্মদের মত কেঁদেছি
তবুও তাতে নাই অভিমান তার প্রতি__;
দিবো নাকো তাকে অভিশাপ, তার
প্রতি রইল আমার পূর্ণ আর্শিবাদ।
ছবিঃ নেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

